যুদ্ধ আরও কয়েকটি ফ্রন্টে ছড়িয়ে পড়বে: ইরান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১১:৪৬ এএম

হামাস-ইসরাইল সংঘর্ষ আরও নতুন নতুন ফ্রন্টে (এলাকায়) বিস্তৃত হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

শুক্রবার ইরাক সফর শেষে লেবাননের রাজধানী বৈরুতে সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান একথা বলেন। খবর পলিটিকো'র। 

গাজা উপত্যকায় ইসরাইলের হামলার জবাবে লেবাননের সামরিক সংগঠন হিজবুল্লাহ ইসরাইল বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময় এ বিষয়ে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।  

আব্দুল্লাহিয়ান বলেন, আমাকে ইউরোপের কোনো কোনো শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রশ্ন করেছেন, ইসরাইল সরকারের বিরুদ্ধে নতুন নতুন ফ্রন্টে সংঘর্ষের কোনো সম্ভাবনা আছে কিনা?

তিনি আরও বলেন, আমি তাদেরকে বলেছি ইহুদিবাদীরা তাদের যুদ্ধাপরাধ চালিয়ে যেতে থাকলে মধ্যপ্রাচ্যের অন্যান্য প্রতিরোধ আন্দোলন এ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

এর আগে গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধাপরাধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে শলাপরামর্শ করতে ইরাক হয়ে লেবাননে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর তার সিরিয়ায় যাওয়ার কথা রয়েছে।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলার পরপরই সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। 

এরপর রোববার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানায়, তারা হামাসের পাশে আছে। তাদের বন্দুক ও রকেটগুলো ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে রয়েছে।  

সংঘর্ষ বন্ধে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ দুই পক্ষকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহবান জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সমাধানে পৌঁছাতে পারেনি হামাস-ইসরাইল।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর