গাজায় ইসরাইলি অভিযানে বেসামরিক হতাহত অগ্রহণযোগ্য: পুতিন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১১:২৬ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি স্থল অভিযানের ফলে বেসামরিকদের মৃত্যু হলে তা হবে একেবারে অগ্রহণযোগ্য হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন। শুক্রবার কিরগিজস্থানে এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্টের এই মন্তব্যের আগে গাজা শহরের উত্তরাঞ্চল থেকে দশ লাখের বেশি ফিলিস্তিনিকে ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে বলেছে ইসরাইল। একই সঙ্গে গাজা সীমান্তে ট্যাংক সমাবেশ করেছে ইসরাইলি বাহিনী। খবর রয়টার্স’র।

এরই মধ্যে হামাসের বিরুদ্ধে গাজায় স্থল হামলা চালাতে শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী।

পুতিন বলেছেন, আবাসিক এলাকায় ভারী অস্ত্র নিয়ে লড়াই করলে সব পক্ষের জন্য পরিণতি ভয়াবহ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেসামরিকদের হতাহত একেবারে অগ্রহণযোগ্য হবে। এখন মূল বিষয় হলো রক্তপাত বন্ধ করা।

তিনি বলেন, নজিরবিহীন নৃশংস হামলার শিকার হওয়ার পর ইসরাইলের নিজেকে রক্ষার অধিকার রয়েছে।

দ্রুত যুদ্ধবিরতি ও পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেছেন, গঠনমূলক মানসিকতার অংশীদারদের সঙ্গে সমন্বয়ে প্রস্তুত রয়েছে রাশিয়া।

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে আলোচনা হওয়া উচিত দুই রাষ্ট্র সমাধান ঘিরে। যার মাধ্যমে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনিরা নিজেদের রাষ্ট্র পাবে।

রুশ প্রেসিডেন্ট আবারও চলমান সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির ব্যর্থতার ফল এই ট্র্যাজেডি।

হামাসসহ ফিলিস্তিন ও ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে রাশিয়ার। তবে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ইসরাইলের সঙ্গে তাদের সম্পর্কে কিছুটা টানাপোড়েন বিরাজ করছে।

বৃহস্পতিবার ইসরাইলের প্রতি মস্কো আহ্বান জানিয়েছে গাজায় ওষুধ ও খাদ্য সরবরাহে একটি যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য। শুক্রবার মস্কোতে লেবাননের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠক করেছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর