ফিলিস্তিনিদের স্থানান্তরের ইসরাইলি পরিকল্পনা যুদ্ধাপরাধ: এনআরসি

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১১:২৭ এএম

গাজার ১২ লাখ বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার ইসরাইলি দাবিকে একটি যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে মানবাধিকার সংগঠন দ্য নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি)। 

শুক্রবার এক বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরাইলে কাজ করা সংগঠনটি এ কথা বলেছে। খবর দ্য গার্ডিয়ান’র।

এনআরসি’র মহাসচিব জ্যান ইগেল্যান্ড ওই বিবৃতিতে বলেন, কোনও নিরাপত্তা বা ফিরে আসার নিশ্চয়তা ছাড়া গাজার উত্তরাঞ্চলের ১২ লাখ বেসামরিকদের ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে স্থানান্তর করার ইসরাইলি দাবি জোরপূর্বক স্থানান্তর হিসেবে যুদ্ধাপরাধের সমান হবে। এটি প্রত্যাহার করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সশস্ত্র ব্যক্তিদের নৃশংস সন্ত্রাসী হামলার জবাবে নারী, শিশু ও বয়স্কসহ অসংখ্য বেসামরিক বেসামরিকদের সমন্বিত শাস্তি দেওয়া আন্তর্জাতিক আইনে বেআইনি। গাজা থেকে আমার সহকর্মীরা নিশ্চিত করেছেন, অবিরাম গোলাবর্ষণের মধ্যে উত্তরাঞ্চলের অসংখ্য মানুষের নিরাপদে সরে যাওয়ার মতো অবস্থাও নেই।

জ্যান ইগেল্যান্ড বলেছেন, পরিকল্পিত বা নির্বিচার শক্তি প্রয়োগের মাধ্যমে বেসামরিকদের প্রাণহানি একটি যুদ্ধাপরাধ। যার জবাব অপরাধীদের দিতে হবে। আমাদের আশঙ্কা, যেসব ফিলিস্তিনি উত্তর গাজা থেকে পালাতে পারেনি তাদের ভুলভাবে শত্রুতায় সরাসরি অংশগ্রহণকারী হিসেবে চিহ্নিত এবং লক্ষ্যবস্তু করতে পারে ইসরাইল।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ওপর প্রভাব থাকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অপর পশ্চিমা এবং আরব দেশগুলোর উচিত এই অবৈধ ও অসম্ভব নির্দেশ প্রত্যাহারের দাবি জানানো।

ইসরাইলের সেনাবাহিনী অবশ্য দাবি করেছে, ফিলিস্তিনিদের নিজেদের নিরাপত্তা স্বার্থে এই নির্দেশ দেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর