আল জাজিরা'র কার্যালয় বন্ধ করতে চায় ইসরাইল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০২:২১ পিএম

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক সংগঠন হামাসকে উসকানি ও সহযোগিতা করার অভিযোগে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার স্থানীয় ব্যুরো কার্যালয় বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের তথ্যমন্ত্রী শালোমা কারহি।

কারহি বলেন, আল জাজিরা বন্ধ করার প্রস্তাবটি ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তা এবং আইন বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা হচ্ছে। 

রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আল জাজিরা কর্তৃপক্ষ বা কাতার সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। 

ইসরাইলের আর্মি রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে কারহি বলেন, এটি এমন একটি সংবাদমাধ্যম যা উসকানি দেয়। এটি এমন একটি নিউজ স্টেশন যারা সমাবেশ এলাকায় (গাজার বাইরে) সেনাদের ছবি তোলে, যা ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে সরাসরি উসকানি। এটি একটি প্রোপাগান্ডা মাউথপিস। 

আল আজিরার জেরুজালেম কার্যালয়। ইমেজ- রয়টার্স।

তিনি আরও বলেন, এটি অযৌক্তিক যে, হামাস মুখপাত্রের বার্তা এই স্টেশনের মাধ্যমে প্রচারিত হয়। 

আমরা শিগগিরই এ ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বলেও জানান তিনি। 

তবে আল জাজিরার সাথে ইসরাইলের এ দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালে হামাসের সাথে সংঘর্ষ চলাকালে গাজা উপত্যকায় বিমানহামলা চালিয়ে আল জাজিরার ব্যুরো কার্যালয় ও বার্তা সংস্থা এপি'র কার্যালয় গুঁড়িয়ে দিয়েছিল ইসরাইল।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর