জাতিসংঘে বিধ্বস্ত গাজা পুনর্গঠনের অঙ্গীকার কাতারের

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৪৩ পিএম

গাজা-ইসরাইল চলমান সংঘাত দীর্ঘায়িত করা ও গাজায় মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে বাধা দেওয়ায় জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি ইসরাইলের তীব্র নিন্দা করে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে কাতারের অঙ্গীকার ব্যক্ত করেছেন। 

জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি শেখ আলিয়া আহমেদ বিন সাইফ আল থানি বলেন, কাতারের পক্ষ থেকে গাজায় মানবিক সাহায্য পাঠানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইসরাইলি আগ্রাসন। খবর আল জাজিরা’র।

জাতিসংঘের সাধারণ পরিষদের অনানুষ্ঠানিক এক বৈঠকে  তিনি বলেন, অবরুদ্ধ গাজায় ইসরাইলের নৃশংস সহিসংতা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। 

জাতিসংঘে কাতারের স্থায়ী প্রতিনিধি এরই মধ্যে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের আওতায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ।

এরই মধ্যে ৩৫৮ টনেরও বেশি অনুদান বিমানে করে গাজা পাঠিয়েছে কাতার। শুধু তাই না, ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকে অবরুদ্ধ গাজায় ফিল্ড হাসপাতাল, আশ্রয়কেন্দ্র, খাবার, বাসস্থানের সুবিধা দিয়ে আসছে কাতার।

এদিকে, গাজায় জরুরি মানবিক সহায়তা সরবরাহের পরিমাণ বাড়াতে চলমান প্রচেষ্টা নিয়ে এবং গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তি দিতে ফোনালাপে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত দেড় মাসে ইসরাইলি হামলায় গাজায় ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচ হাজার নারী ও শিশু রয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর