চার দিনের যুদ্ধবিরতির অনুমোদন দিলো ইসরাইল

আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০:১৮ এএম

বন্দিবিনিময়ের চুক্তিতে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইল।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সরকার। বিবিসির খবর। 

ইসরাইলের সরকারি একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার তেলআবিবের যুদ্ধকালীন মন্ত্রিসভায় ৫০ জন জিম্মির বিনিময়ে ৪ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করার পর সভার অধিকাংশ সদস্যই সেটির পক্ষে সমর্থন জানিয়েছেন।

তবে কখন জিম্মিদের হস্তান্তর করা হবে এবং কবে থেকে যুদ্ধবিরতি শুরু হবে— সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এর আগে, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছিলেন, গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির ব্যাপারে আলোচনায় অগ্রগতি হচ্ছে।

তিনি বলেন, আমি মনে করে এই মুহূর্তে বেশি বলাটা যথাযথ হবে না। কিন্তু আমি আশা করছি খুব শিগগিরই ভালো সংবাদ আসবে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার পর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে বন্দি করে তারা। এর জবাবে গাজার শাসক গোষ্ঠীকে ‘মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার’ প্রতিজ্ঞা করে পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত ১২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু।

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য দখলকৃত পূর্ব-জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আসা হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর