গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো, আহত ৭৫ হাজার

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৫:৫৩ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেলো ২৪ ঘণ্টায় আরও ৬২ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ নিয়ে গাজায় ছয় মাস ধরে চলা ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। 

শুক্রবার হামাস পরিচালিত গাজার মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজা ভূখন্ডে এখন পর্যন্ত ৩৩ হাজার ৯১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৭৫০ জন। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।  

জাতিসংঘসহ অধিকাংশ আন্তর্জাতিক সংস্থা বলছে, গেলো ছয় মাস ধরে চলা ইসরাইলি তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। সেখানকার বাড়ি-ঘর, মসজিদ, হাসপাতালসহ কোনো স্থাপনাই ইসরাইলি হামলা থেকে বাদ পড়েনি। প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। 

ইসরাইলি অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা হয়েছে। সেখানে অনাহার এবং পানিশূন্যতায় বহু শিশু প্রাণ হারিয়েছে। 

সবশেষ প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি-পিআরসিএস জানিয়েছে, গাজায় অনাহার এবং পানিশূন্যতায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। 

গাজার কোথাও এক ইঞ্চি জমিও নিরাপদ নয় জানিয়ে বাসিন্দারা বলছেন, তারা (ইসরাইল) আমাদের তাঁবু, বাড়ি সর্বত্র বোমা হামলা চালাচ্ছে। কোথাও নিরাপত্তা নেই। অব্যাহত হামলার কারণে সেখানে ত্রাণ কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সম্প্রতি গাজায় ইসরাইলি সেনাদের হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ডব্লিউসিকে সাতজন সাহায্যকর্মী নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়া হিসেবে ডব্লিউসিকেসহ আরও কয়রেক সংস্থাটি তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফলে অনেক ফিলিস্তিনিরাই এখন আশঙ্কায় আছেন যে, তারা কীভাবে তাদের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবেন।

এদিকে ডব্লিউসিকে-এর সাতজন কর্মী মৃত্যুর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, গাজা উপত্যকার বেসামরিকদের রক্ষা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্যর্থ হলে মার্কিন নীতি পরিবর্তন করবে যুক্তরাষ্ট্র।

গাজায় ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই শীর্ষ ইসরাইলি সেনাকে এরইমধ্যে বরখাস্ত করেছেন দেশটির সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হারজি হালেভি।

অন্যদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। 

বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামাস কর্মকর্তা ওসামা হামদান বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে উভয় পক্ষকে বাধাগ্রস্ত করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর