গাজায় ১৫ বছরে ছয় যুদ্ধ, ভূমি দখলে থেমে নেই ইসরাইল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১০:০৫ এএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর অব্যাহত হামলায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের ভূমি দখলে থেমে নেই ইসরাইল। গত ১৫ বছরে এ নিয়ে ছয়বার যুদ্ধের মুখে পড়তে হয়েছে ফিলিস্তিনিদের। ২০০৭ সালে গাজায় হামাস শাসনক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পরপরই সেখানে পানি, স্থল ও আকাশপথে অবরোধ আরোপ করে ইসরাইল। এক বছর পর ২০০৮ সালে গাজায় প্রথম যুদ্ধ বাধে। 

২০০৮

২০০৮ সালে হামাস যোদ্ধাদের হত্যায় গাজায় ‘অপারেশন কাস্ট লিড’ সামরিক শুরু করে ইসরাইল। এক সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইসরাইলি বাহিনী গাজায় বোমা বর্ষণের পাশাপাশি উপত্যকায় ঢুকে আগ্রাসনও চালায়। এতে অন্তত এক হাজার ফিলিস্তিনি ও ১২ ইসরাইলি নিহত হন। এছাড়া গাজার অসংখ্য বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বিদ্যুৎ অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়।

২০১২

চার বছর পর আবারও টানা আট দিন গাজায় নির্বিচার বোমা হামলা চালায় ইসরাইলি বিমানবাহিনী। এতে গাজার শাসকগোষ্ঠী হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডসের প্রধানসহ আরও অন্তত ১৮০ জন প্রাণ হারায়।

ছয় যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ইমেজ- আল জাজিরা।

২০১৪

২০১৪ যুদ্ধবিমান থেকে গাজায় বোমা হামলা শুরু করে ইসরাইল। এত প্রাণ হারায় দুই হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি। ইসরাইল দাবি করে, হামাসের পাল্টা হামলায় তাদের ৬৭ সেনা ও ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।


২০২১

এর ঠিক সাত বছর গাজায় বড় ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ে। ইসরাইলের দখল করা ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমের শহরতলি শেখ জারা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদের হুমকি ও পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে যাওয়ায় ইসরাইল নিষেধাজ্ঞা দেয়ায় সহিংসতা শুরু। এতে গাজায় ২৫০ জনের বেশি মানুষের প্রাণ হারায়।

স্বাধীন ফিলিস্তিনের জন্য লড়ছে হামাস। ইমেজ- এএফপি।
২০২২

পরের বছর অর্থাৎ ২০২২ সালে গাজায় বোমা হামলা শুরু করে ইসরাইল। এর জবাবে হামাসও পাল্টা হামলা চালায়। টানা তিন দিনের যুদ্ধে ১৫ শিশুসহ নিহত হয় অন্তত ১৪৪ ফিলিস্তিনি।

২০২৩ (চলমান)

এবছর ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। ইসরাইল থেকে দুই শতাধিক মানুষকে বন্দি করে গাজায় নিয়ে আসে তারা। হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়ে সেদিনই গাজায় নির্বিচার পাল্টা হামলা শুরু করে ইসরইল। পূর্ণ অবরোধসহ একের পর এক হামলায় গাজায় নেমে এসেছে মানবিক বিপর্যয়।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেয়া হিসাব বলছে, ইসরাইলের বোমা হামলায় গাজায় ২৯ দিনে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে নারী-শিশু নিহত হয়েছে ছয় হাজারের বেশি।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর