আল-শিফা হাসপাতাল এখন ‘মৃত্যুপুরী’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৪৫ পিএম

গাজার আল-শিফা হাসপাতালকে ‘ডেথ জোন’ বা মৃত্যুপুরী বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একইসঙ্গে হাসপাতালটিতে এখনও যারা অবস্থান করছেন তাদের সরিয়ে নিতেও অনুরোধ করেছে সংস্থাটি।

শনিবার হাসপাতালে একটি সংক্ষিপ্ত এবং ‘খুব উচ্চ ঝুঁকিপূর্ণ’ মিশনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, লজিস্টিক অফিসার এবং বিভিন্ন সংস্থার নিরাপত্তা কর্মীসহ জাতিসংঘের একটি যৌথ দলের নেতৃত্ব দিয়েছে ডাব্লিউএইচও। 

ইসরাইল আল-শিফা হাসপাতাল নিয়ন্ত্রণে নেয়ার পর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানবিক পরিস্থিতি প্রতিনিধি দলটি সেটি পরিদর্শন করে। সেখানে গোলা হামলা ও গুলির চিহ্ন দেখতে পেয়েছেন সংশ্লিষ্টরা। 

এদিকে ইসরাইলি বাহিনী আল-শিফা হাসপাতাল থেকে সবাইকে চলে যাওয়ার নির্দেশ দেয়ার পর হাসপাতালটিতে এখনও ২৫ জন স্বাস্থ্যকর্মী এবং ৩২ শিশুসহ ২৯১ জন রোগী রয়েছেন বলে জানিয়েছে ডব্লিউএইচও।

আল-শিফা হাসপাতালে ইসরাইলি সেনা। ইমেজ- রয়টার্স।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালটিতে শেলিং এবং গুলির চিহ্ন স্পষ্ট ছিলো। দলটি হাসপাতালের প্রবেশপথে একটি গণকবর দেখেছিল এবং সেখানে ৮০ জনেরও বেশি লোককে কবর দেয়া হয়েছে।

ছয় সপ্তাহ ধরে বিশুদ্ধ পানি, জ্বালানি, ওষুধ, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সাহায্যের অভাবের কারণে গাজার সবচেয়ে বড় এবং সবচেয়ে উন্নত হাসপাতালটি মূলত একটি চিকিৎসা সুবিধা হিসেবে এর কাজ বন্ধ করে দিয়েছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস এক্সে (সাবেক টুইটারে) বলেছেন, আমরা একটি জরুরি স্থানান্তর পরিকল্পনা তৈরি করতে অংশীদারদের সাথে কাজ করছি এবং এই পরিকল্পনার সম্পূর্ণ সুবিধার জন্য প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে জানতে চেয়েছেন।

আমরা স্বাস্থ্য এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আহবান জানিয়ে যাচ্ছি, উল্লেখ করে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অসহনীয় এবং অযৌক্তিক। যুদ্ধবিরতি চাই। এখনই চাই।

গাজার হামাস সরকার জানায়, ইসরাইলি সেনাবাহিনীর অবিরাম বিমান ও স্থল অভিযানে গাজায় ১২ হাজারের বেশি লোক নিহত হয়েছে। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং পাঁচ হাজারের বেশি শিশু রয়েছে।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর