ইয়েমেন উপকূলে দ্বিতীয় ইসরাইলি জাহাজ আটক

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:১৫ পিএম

ইয়েমেন উপকূলে এডেন সাগর থেকে ইসরাইলি মালিকানাধীন আরেকটি জাহাজ আটক হয়েছে। তবে কে বা কারা জাহাজটি আটক করেছে তা এখনও নিশ্চিত করা যায়নি। 

ইসরাইলি ধনকুবের এইয়াল অফারের মালিকানাধীন জোডিয়াক গ্রুপের নিয়ন্ত্রণে থাকা জোডিয়াক মেরিটাইম শিপ ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, ‘সেন্ট্রাল পার্ক’ নামে তাদের একটি ট্যাংকার ইয়েমেন উপকূলে ‘ছিনতাই’ হয়েছে। খবর ইরানভিত্তিক মেহের নিউজ এজেন্সি ও পার্সটুডের। 

এক বিবৃতিতে জোডিয়াক জানিয়েছে, আটক জাহাজটিতে ২২ জন ক্রু রয়েছে এবং তারা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। 

জাহাজটি একজন তুর্কি ক্যাপ্টেনের অধীনে চলছিল এবং এর ক্রুরা রাশিয়া, ভিয়েতনাম, বুলগেরিয়া, ভারত, জর্জিয়া ও ফিলিপাইনের নাগরিক। জাহাজটিতে ফসফরিক এসিড বোঝাই রয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে।

গ্লোবাল মেরিটাইম রিস্ক ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাম্ব্রে জানিয়েছে, মার্কিন নৌবাহিনী ওই এলাকায় অভিযান চালানোর চেষ্টা করছে। ওই এলাকা থেকে অন্যান্য জাহাজকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এর দায় স্বীকার করেনি। 

তবে অনেকের ধারণা, এর পেছনে ইয়েমেনের হুথি যোদ্ধারা রয়েছে।  

ইয়েমেনের বিশাল এলাকা হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনের হামাস সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হুতিরা। 

হুথি আন্দোলন বলেছে, ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরাইলি জাহাজ হবে তাদের বৈধ টার্গেট।  

এর আগে গত শুক্রবার ভারত মহাসাগরে ইসরাইলি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা হয়েছে। আর গত ১৯ নভেম্বর লোহিত সাগর থেকে হুথি যোদ্ধারা ইসরাইলি মালিকানাধীন গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজ আটক করে।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর