গাজার জন্য বিশ্বব্যাপী অবরোধের ডাক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:২১ পিএম

দুই মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালিয়ে গাজায় ১৭ হাজার ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এ পরিস্থিতিতে অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বব্যাপী অবরোধ পালনের আহবান জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। 

জর্ডান টাইমস ও পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার হামাস সরকার ও ইসলামি জিহাদসহ সবগুলো প্রতিরোধ সংগঠনের জোট ‘ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্স’ এক বিবৃতিতে অপরোধ পালনের এ আহবান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজাবাসীর ওপর চলমান অপরাধযজ্ঞের প্রতিবাদে আপনারা সোমবার (১১ ডিসেম্বর) সারাবিশ্বে ধর্মঘট পালন করুন।

দুই মাসেরও বেশি সময় ধরে গাজার বেসামরিক মানুষের ওপর যখন ইসরাইলের অবিরাম আগ্রাসন ও গণহত্যা চলছে তখন এ আহবান জানানো হলো।

ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্স বলছে, আমরা বিশ্বকে এই অবরোধে শরিক হওয়ার আহবান জানাচ্ছি। বিশ্বের বেশিরভাগ দেশে গাজাবাসীর সমর্থনে যুদ্ধবিরতির দাবিতে যে বিক্ষোভ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা এ পদক্ষেপ গ্রহণ করেছি।

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর আশা, এই অবরোধের ফলে অংশগ্রহণকারী দেশগুলোর পরিবহণ খাত, বিমান চলাচল, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং লেনদেন, বন্দরগুলোর কার্যক্রম এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পর্যন্ত বন্ধ থাকবে।

ফিলিস্তিনি জনগণ একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের অধিকারী না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্ভাব্য সকল পন্থায় সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিরোধ সংগঠনগুলোর জোটটি।  

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় হামলা শুরু করে ইসরাইল। দুই মাসেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। ইসরাইলি হামলা ও অবরোধে দশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পানি, খাদ্য এবং অন্যান্য মৌলিক সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে গাজার বাসিন্দারা।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর