গাজায় কমান্ডারসহ আরও তিন ইসরাইলি সেনা নিহত

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের এক কমান্ডারসহ অন্তত তিন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছে আরও দুই সেনা। 

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তেল আবিব ওই তিন সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল নেটানেল ইয়াকোভ আল-কুবি। ইসরাইলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের ৬৩০তম ব্যাটালিয়নকে কমান্ড করার সময় ৩৬ বছর বয়সী এ লেফটেন্যান্ট মারা যান।

সামরিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল বলছে, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস শহরের একটি ভবনে অবস্থান করার সময় সেখানে ফিলিস্তিনি যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটায় এবং এই তিন সেনা নিহত হয়।

এদিকে নতুন করে তিন সেনা নিহত হওয়ার ফলে গাজায় স্থল অভিযানে এ পর্যন্ত ২৩২ জন ইসরাইলি সেনা নিহত হলো। 

তবে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধারা বলছেন, গাজা উপত্যকায় নিহত ইসরাইলি সেনার সংখ্যা আরও বেশি। কিন্তু নেতানিয়াহু সরকার সে তথ্য প্রকাশ করছে।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। 

এ আগ্রাসনে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর