পূর্ব খান ইউনিসে আবারও ইসরাইলের তাণ্ডব

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:০১ পিএম

পূর্ব খান ইউনিসে আবারও তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই নগরীতে ফিরে আসা ফিলিস্তিনিরা আবার পালাতে বাধ্য হচ্ছে। এদিকে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে আরও তিনটি গণকবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে, ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ১৫১ জনে।

গাজার দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলে মাসে হঠাৎ করেই বেশির ভাগ স্থলসেনা প্রত্যাহার করে নিয়েছিলো। ফলে বাড়িঘরের খোঁজে গাজার বাসিন্দারা উপত্যকাটির দ্বিতীয়-বৃহত্তম খান ইউনিস শহরে ফিরতে ফেরা শুরু করে।

তবে ভাঙা কুটিরে আর আশ্রয় নেয়া হলো না তাদের। ইতোমধ্যেই সেখানে আবারও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ফলে প্রাণভয়ে যেখান থেকে ফিরে এসেছিল আশ্রয়ের খোঁজে সেখানেই আবার ফিরতে হচ্ছে তাদেরকে।

এদিকে এদিকে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে আরও তিনটি গণকবর পাওয়া গেছে। এসব গণকবর থেকে আরও ৭৩টি লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে নাসের হাসপাতালের আঙিনার চারটি গণকবর থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মোট লাশের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩টি।

এছাড়া নুসেইরাত শরণার্থী শিবির ও দক্ষিণ গাজার রাফাহসহ উপত্যকাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এতে আরও অন্তত ২৪ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ২২ জনই নারী ও শিশু।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশের সেনাবাহিনীর ওপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হলে, ইসরাইল তা প্রত্যাখ্যান করবে।

এর আগে, যুক্তরাষ্ট্র জানিয়েছিলো, অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সেনাবাহিনীর নেৎজা ইয়েহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, হামাসের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র গাজায় হামাসের বিরুদ্ধে অভিযানে ইসরাইলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
ভেনেজুয়েলার ইতিহাসে গত এক শতাব্দীর অন্যতম শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির জনজীবন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭.২ ও ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৬৪ জনের মৃত্যুর...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
স্পেনের কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ১-০ গোলে বিশ্বমঞ্চের শিরোপা হারানোর পর মেটলাইফ স্টেডিয়ামের ঘাসে বসে লিওনেল মেসির সেই অঝোর ধারায় কান্না, পুরো আর্জেন্টিনার হৃদয়কে দুমড়ে-মুচড়ে দিয়েছে। তবে, হারের এই...
মেটলাইফ স্টেডিয়ামের ১০৬ মিনিটে ফেরান তোরেসের সেই গোল যখন স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এনে দিল, ঠিক সেই মুহূর্তে মাঠের লড়াই গড়াচ্ছিল কুৎসিত এক রণক্ষেত্রে! ফাইনালের শেষ বাঁশি বাজার পর যখন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর