‘আর কতো প্রাণ গেলে আপনাদের টনক নড়বে’

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৯:১৮ এএম

যুদ্ধ বিধ্বস্ত গাজার প্রায় সব মানুষই বেকার। কর্মজীবীদের নেই কাজ, শিক্ষার্থীদের পড়ালেখা বা ক্লাস। এই দীর্ঘ অবসরে ধ্বংসস্তূপের ওপর বসে গিটার বাজিয়ে দিন কেটে যায় গাজার তরুণী রাহাফ নাসারের। গানে গানে গাজাবাসীর দুর্দশার কথা বিশ্ববাসীর কাছে পৌঁছাতে চাইছেন তিনি।

পারিবারিক বন্ধুর কাছ থেকে ধার করে আনা গিটার দিনভর ধ্বংসস্তূপের মাঝে বসে বাজিয়ে কেটে যায় গাজার রাহাফ নাসারের। মেডিকেল শিক্ষার্থী হওয়ায় যুদ্ধ শুরুর আগে সারাদিন ডুবে থাকতেন বইয়ের মাঝে। কিন্তু এখন থমকে আছে চিকিৎসক হওয়ার স্বপ্ন।

রাহাফ নাসার বলেন, যুদ্ধের শুরুর সপ্তাহেই আমরা উত্তর থেকে বাস্তুচ্যুত হয়ে দক্ষিণে আসি। আমার বাড়ির ভেতর যতো বাদ্যযন্ত্র ছিলো, বই, শৈশবের খেলনা, জামাকাপড় সব বিসর্জন দিয়ে পালিয়ে এখানে আসতে হয়েছে।

যুদ্ধের দিনগুলোতে ক্ষুধা, আতঙ্ক আর নতুন সব জটিলতা নিয়ে লড়াই করা ছাড়া কিছুই করার নেই নাসারের। তাই গানে গানে বিশ্বের কাছে গাজাবাসীর দুঃখ যন্ত্রণার কষ্ট পৌঁছে দেয়ার চেষ্টা করছেন তিনি।

বললেন, আমি বিশ্বের কাছে গানের মাধ্যমে বার্তা পাঠানোর চেষ্টা করছি। বিশ্ববাসীর কাছে আমার প্রশ্ন, তারা কবে আমাদের রক্ষা করতে আসবে? আমাদের কথা কি আদৌ তাদের কানে পৌঁছায়? তবে আমাদের এই কঠিন জীবন থেকে মুক্তি দিতে তারা এগিয়ে আসবে?

নাসারের প্রায়ই মনে পড়ে নিজের ফেলে আসা ঘরটার কথা। পড়ালেখা আর গানবাজনায় ব্যস্ত দিনগুলো। নিজের খেলনা, শৈশব স্মৃতি। ইসরাইলির বোমার আঘাতে এক নিমেষেই সে খুইয়েছে এই সবই।

সেসব স্মৃতি মনে করে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে আমার প্রশ্ন, আর কতো হাজার প্রাণ হারালে আপনাদের টনক নড়বে এবং মনে হবে আমাদের বাঁচানো দরকার? আর কতো হাজার শিশুর মৃত্যু দেখে আপনাদের মন গলবে এবং আমাদের রক্ষা করার জন্য এগিয়ে আসার পরিস্থিতি সৃষ্টি হবে? আর কতো?

গিটার ছাড়াও পিয়ানো এবং ওউদ নামে তারের একটি গাজার একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজানোয় পারদর্শী নাসার। জানান, গানটা শখের বসে করলেও ভবিষ্যতে লেখাপড়া শেষ করে ভালো চিকিৎসক হয়ে গাজাবাসীর উপকারে আসার স্বপ্ন তার। যদি যুদ্ধ শেষ হয় তিনি আবারও চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফিরে যাবে ক্লাসরুমে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর