গাজার শিশুদের নিয়ে ইউনিসেফের হুঁশিয়ারি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম

আন্তর্জাতিক শিশু তহবিল (ইউনিসেফ) ঘোষণা করেছে, গাজা উপত্যকায় ইসরাইলের ক্রমাগত আগ্রাসন এবং এই অঞ্চলে খাদ্য প্রবেশে নিষেধাজ্ঞার কারণে হাজার হাজার শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।

পার্সটুডের খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের পুষ্টি বিভাগের পরিচালক অ্যান্টনি লেক গাজা পরিস্থিতিকে বিপর্যয় অতিক্রমী বলে মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, গাজার যুদ্ধ অব্যাহত থাকায় এবং মানবিক সহায়তা সীমিত করার কারণে ওই উপত্যকায় খাদ্য ও চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকও গাজার বিপর্যয়কর মানবিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন।

তিনি বলেছেন, গাজা উপত্যকার দক্ষিণ ও কেন্দ্রের ১০ লাখেরও বেশি মানুষ আগস্ট থেকে খাদ্যের রেশন পায় নি।

গাজায় প্রবেশের একমাত্র পথ রাফাহ ক্রসিং অবরোধ ও দখল করে রাখায় গাজার ২০ লাখেরও বেশি অধিবাসীর জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই বিশাল জনগোষ্ঠী খাবার পানিও ঠিকমতো পাচ্ছে না।

গাজা উপত্যকায় ইসরাইলের হামলা এখনও অব্যাহত রয়েছে। মৃত্যু হয়েছে ৪০ হাজার ৮৬১ জনের। গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ওই আগ্রাসনে আহতের সংখ্যা ৯৪ হাজার ৩৯৮ জনে পৌঁছেছে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর