ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করলো কানাডা

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:১৫ পিএম

ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে একটি সরকারি সূত্রের বরাতে জানা গেছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে কানাডা ইসরাইলকে শুধু যোগাযোগ সরঞ্জামের মতো ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্রের চালান রপ্তানি করেছে। বুধবার ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তবে জানুয়ারি থেকে দেশটিতে কোনো প্রকার অস্ত্রই রপ্তানি করা হয়নি বলে জানিয়েছে সূত্রটি।

রেডিও কানাডার জানায়, কানাডার অস্ত্র রপ্তানির শীর্ষদেশ ছিল ইসরাইল। দেশটি ২০২২ সালে ইসরাইলে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সামগ্রী রপ্তানি করেছিল। এর আগে, ২০২১ সালে দেশটি এক কোটি ৯০ লাখ ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করেছিলো।

কানাডিয়ান অস্ত্র রপ্তানির তালিকায় শীর্ষ ১০ গ্রাহকদের মধ্যে একটি ইসরাইল।

মার্চে কানাডার সরকারের বিরুদ্ধে ইসরাইলে অস্ত্র রপ্তানি স্থগিত করার জন্য একটি অভিযোগ দায়ের করেছিল আইনজীবীদের একটি জোট এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডিয়ানরা। তারা বলেছিল, কানাডা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আইন লঙ্ঘন করছে।

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়ে সোমবার একটি প্রস্তাব পাস করেছে কানাডার পার্লামেন্ট।

এ বিষয়ে দ্য টরেন্টো স্টার পত্রিকাকে পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, এটি এখন একটি বাস্তব প্রয়োজন।

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালালে গাজায় দীর্ঘ যুদ্ধের সূত্রপাত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৩১ হাজার ৮০০ জন নিহত এবং আরও প্রায় ৭৪ হাজার জন আহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর