জাতিসংঘে ইসরাইল-হামাস যুদ্ধবিরতির আহবান রাশিয়ার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৩৬ পিএম

চলমান সংঘাতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে শুক্রবার গাজা উপত্যকা এবং ইসরাইলে ‘মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত।

নিরাপত্তা পরিষদে উপস্থাপিত রাশিয়ান খসড়া প্রস্তাবে ‘অবিলম্বে’ একটি যুদ্ধবিরতি এবং সমস্ত জিম্মিদের নিরাপদ মুক্তির আহ্বান জানিয়েছে এবং ‘বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সমস্ত সহিংসতা, শত্রুতা এবং সব ধরণের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়।’ খবর এএফপি’র।

তবে রুশ নথিতে বিশেষভাবে শনিবার ইসরাইলে হামলা চালানো হামাসের নাম উল্লেখ করা হয়নি। এই হামলায় এক হাজার ৩০০ লোকের মৃত্যু হয়েছে। এ সময় প্রায় ১৫০ জনকে আটক করে তারা গাজায় নিয়ে আসে।  

যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে ফিলিস্তিনি ইসলামপন্থীদের এবং ইসরাইলের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হামলার জন্য তাদের নিন্দা করার আহ্বান জানিয়েছে।

হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরাইল ঘনবসতিপূর্ণ গাজায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালিয়েছে। ইসরাইল এই হামলায় চালিয়ে কমপক্ষে দুই হাজার লোককে হত্যা করেছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। যার মধ্যে ৬০০-র বেশি শিশু রয়েছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের পর রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘নিরাপত্তা পরিষদকে অবশ্যই একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রক্তপাত বন্ধ করতে এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করতে হবে।’  কিছু সদস্য রাষ্ট্র খসড়া প্রস্তাবের ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি ‘মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধের দায়ভার’ মার্কিন যুক্তরাষ্ট্রকেও বহন করতে হবে বলে উল্লেখ করেছেন এবং ‘গাজা উপত্যকায় বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান বাহিনীর হামলার প্রতি অন্ধ থাকার জন্য’ ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়নের সমালোচনা করেছেন।

ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদ নিয়মিতই বিভক্ত। সভার পরে সদস্যরা প্রস্তাবের বিষয়ে সতর্কতার সাথে কথা বলেন।

ব্রিটিশ রাষ্ট্রদূত বারবারা উডওয়ার্ড বলেন, ‘আমরা কাউন্সিলের বৈঠকে যাওয়ার মাত্র দুই মিনিট আগে খসড়া প্রস্তাবটি হাজির করা হয়েছিল।’ তিনি বলেন, ‘আমি মনে করি এর মতো গুরুত্বপূর্ণ কিছুর জন্য, আমরা ইতোমধ্যেই দেখেছি যে মানুষের জীবন কতটা ধ্বংস হয়ে গেছে। আমাদের পরামর্শের জন্য সময় দরকার।’

চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, ‘মানবিক উদ্বেগের বিষয়ে একটি উদীয়মান ঐকমত্য রয়েছে। উত্তেজনা কমাতে সাহায্য করবে এমন সকল উদ্যোগের জন্য আমরা প্রস্তুত রয়েছি।’

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর