দু’সপ্তাহে ২২ সাংবাদিকের প্রাণ নিলো ইসরাইল

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৫:২৫ পিএম

ইসরাইল ও হামাসের মধ্যে দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইসরাইলি হামলায় ২২ সাংবাদিকের প্রাণ গেছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। এর মধ্যে ফিলিস্তিনের ১৮ জন, ইসরাইলের তিনজন এবং লেবাননের একজন সাংবাদিক রয়েছেন।

এদের মধ্যে ১৫ জনের মৃত্যুর ঘটনায় ইসরাইলের বিমান হামলাকে দায়ী করেছে সিপিজে। এছাড়া সংঘাতে পড়ে আট সাংবাদিক আহত হয়েছেন। তিনজন নিখোঁজ কিংবা আটক রয়েছেন। খবর বিবিসি’র।

মধ্যপ্রাচ্যে নিজস্ব সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সাংবাদিক হতাহতের এ হিসাবের তথ্য এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়ক শেরিফ মানসুর বলেন, ‘সংকটের মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ করছেন সাংবাদিকরা। তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয় সংঘাতে জড়িত পক্ষগুলোর। মর্মান্তিক এই সংঘর্ষের খবর প্রচারে এই অঞ্চলের সাংবাদিকরা মহান ত্যাগ স্বীকার করছে। ফলে সব পক্ষকেই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।’

গাজা সংকটে হতাহত সাংবাদিকদের তালিকাও প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাটি।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে ইসরাইলে এক হাজার ৪০০ জনের প্রাণ গেছে। আর গাজাকে অবরুদ্ধ করে ইসরাইলের চালানো হামলায় ফিলিস্তিনে শিশু ও নারীসহ চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর