পশ্চিম তীরে মসজিদে ইসরাইলি বিমান হামলা

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ০৪:৫৪ পিএম

ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরে বাসিন্দাদের সতর্ক করার পর সেখানকার একটি মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরাইলের বিমান বাহিনী।

রোববার ভোরে চালানো এ বিমান হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর রয়টার্স’র।

হামলার পর ইসরাইল দাবি করেছে, মসজিদের নিচের অংশে ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা সংগঠিত হচ্ছিল। গাজায় দুই সপ্তাহ ধরে সংঘাতের মধ্যে পশ্চিম তীরে এই নিয়ে দুই দফা বিমান হামলা চালালো ইসরাইলি বাহিনী।

দুই সপ্তাহ আগে গাজায় ইসরাইল ও হামাসের সংঘাত শুরুর পর থেকে পশ্চিমতীরেও সহিংসতা বেড়েছে। হামলার শিকার আল-আনসার মসজিদের অবস্থান পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে।

ইসরাইলের দাবি, মসজিদের আন্ডারগ্রাউন্ডের অংশটি ‘সন্ত্রাসী কার্যক্রমের জন্য’ ব্যবহার করে আসছিল হামাস ও ফিলিস্তিন ইসলামিক জিহাদ।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সেখানে সন্ত্রাসীদের ব্যাপারে তথ্য পেয়েছিল গোয়েন্দারা। আসন্ন একটি হামলার ব্যাপারে তারা সংগঠিত হচ্ছিল, সেই চেষ্টা নস্যাৎ করা হয়েছে।’

আক্রমণের পর মসজিদটির নিচের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে ইসরাইলি সামরিক বাহিনী। সেখানে একটি বাঙ্কারের প্রবেশপথ দেখা গেছে। সেখানে অস্ত্র মজুত করার একটি ছবিও প্রকাশ করেছে তারা।

চলতি বছরের শুরুর দিকেই ইসরাইলের সামরিক অভিযানের লক্ষ্য ছিল জেনিন শরণার্থী শিবির। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে সেখানে বিমান হামলার দৃশ্য দেখা গেছে। মসজিদের বাইরের দেয়ালে একটিতে ফাঁকা গর্তও দেখা যায়, যার চারপাশে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। সেখানে বেশ কয়েকজন ফিলিস্তিনিকেও দেখা যায় ছবিতে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই হামলার ঘটনায় এক ফিলিস্তিনি নিহত ও তিনজন আহত হয়েছেন।

শিবিরের বাসিন্দারা জানান, হামলার ব্যাপারে তারা ইসরাইলি সেনাবাহিনী আগেই সতর্কবার্তা দিয়েছিল। ‘সন্ত্রাসীদের’ থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে তাদের সতর্ক করা হয়েছিল। তবে কখন আক্রমণ চালানো হবে, সেটা নির্দিষ্ট করে তখন জানায়নি ইসরাইলি সামরিক বাহিনী।

গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাতের মধ্যে এখন পর্যন্ত পশ্চিম তীরে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর