গাজায় যুদ্ধবিরতিতে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব পাস

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০১:০৪ পিএম

অবরুদ্ধ গাজায় মানবিক কারণে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চেয়ে উত্থাপিত একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে। প্রস্তাবটির পক্ষেই বেশিরভাগ দেশ সমর্থন জানালেও বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ বেশ কয়েকটি দেশ।

মঙ্গলবার সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে আরব রাষ্ট্রগুলো। এরপরই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। মানবিক কারণে যুদ্ধবিরতি পক্ষে ভোট দেন ১২০টি দেশের প্রতিনিধিরা। ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ। আর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলসহ ১৪টি দেশ। খবর আল-জাজিরা’র।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরাইলের লাগাতার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকাটি। মানবিক পরিস্থিতি বর্ণনার বাইরে। হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে চলমান এ লড়াই বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ব্যবস্থা না নিতে পারায় এবার প্রস্তাবটি পাশ হলো সাধারণ পরিষদে।

ভোটের আগে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ার মানে হলো অনর্থক যুদ্ধ ও হত্যাকাণ্ডকে সমর্থনের অনুমোদন দেওয়া।

এর আগে, ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। অবশ্য তারও আগে, রাশিয়া ও ব্রাজিলের উত্থাপিত দুইটি প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে কথা বলে তোপের মুখে পড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার পদত্যাগও দাবি করেছে ইসরাইল।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর