গাজায় এবার ‘মানবিক বিরতির’ আহ্বান জানালো জি-৭

আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১১:২৭ এএম

বেসামরিক ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য গাজা উপত্যকায় ‘মানবিক বিরতি’র আহ্বান জানিয়েছে পশ্চিমা সাত শক্তির রাজনৈতিক জোট গ্রুপ অব সেভেন বা জি-৭ । 

বুধবার জাপানের টোকিওতে  জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। খবর আল-জাজিরা’র।

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। তাদের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল গাজা যুদ্ধ। বৈঠক শেষে এ বিষয়ে একটি যৌথ বিবৃতিও দিয়েছেন তারা।

বিবৃতিতে, হামাসের নিন্দা জানিয়ে ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা। তারা বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর চরমপন্থি দখলদারদের সহিংসতা অগ্রহণযোগ্য, যা পশ্চিম তীরে নিরাপত্তাকে দুর্বল করে এবং একটি স্থায়ী শান্তির সম্ভাবনাকে হুমকির মুখে ফেলে দেয়।’ একইসঙ্গে গাজায় ত্রাণ-সহায়তা প্রবেশ, বেসামরিক নাগরিকদের চলাচল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ইসরাইলকে মানবিক বিরতি দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী হামাস। পাল্টা হামলায় গাজায় টানা বিমান হামলা শুরু করে ইসরাইল। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাস ধরে এই হামলা-পাল্টা হামলা চলছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যানুসারে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি বোমা হামলায় এখন পর্যন্ত ১০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের প্রায় ৪০ শতাংশই শিশু।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর