গাজার নাসের হাসপাতালে ইসরাইলি সেনা অভিযান

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫০ পিএম

দক্ষিণ গাজার অবরুদ্ধ নাসের হাসপাতালে অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা। বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলি জিম্মিদের লাশ থাকার সন্দেহে তারা সেখানে প্রবেশ করেছে।

দক্ষিণ গাজার সব চেয়ে বড় হাসপাতাল এটি। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, হামাস ও ইসরাইলি জিম্মিদের লাশ থাকার সন্দেহে নাসের হাসপাতালে সীমিত আকারে অভিযান চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, নাসের হাসপাতাল থেকে সহস্রাধিক ফিলিস্তিনিকে স্থানান্তরের আদেশ দেওয়ার একদিন পরই এই অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।

হাসপাতাল আক্রমণের ধরন উল্লেখ করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতাল ভবনের দক্ষিণের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছে ইসরাইলি স্পেশাল ফোর্সের সদস্যরা।

আশরাফ আল-কুদরা আরও বলেন, হাসপাতাল প্রশাসনকে নিবিড় পরিচর্যা ও নবজাতকসহ সব রোগীদের হাসপাতালের পুরনো একটি ভবনে নিয়ে যেতে নির্দেশ দিয়েছিল ইসরাইল।

অভিযান চলানোর আগের এক ভিডিওতে দেখা গেছে, ধোঁয়ার মধ্যে রোগীদেরকে নিয়ে বের হচ্ছেন চিকিৎসাকর্মীরা। ইসরাইলি অভিযানের ভিডিওটি যাচাই করছে বিবিসি। হাসপাতালের ভেতরে কী হয়েছিল তা জানার জন্য কাজ করছে তারা।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর