মার্কিন যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চীন ও রাশিয়ার উদ্বেগ

আপডেট : ০৭ জুন ২০২৪, ০২:৪৩ পিএম

গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত খসড়া পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়া। ইসরাইল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি রূপরেখা প্রস্তাব করেছিলেন।

বাইডেনের প্রস্তাবিত সেই যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতাধর দেশ দুইটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কূটনীতিকরা বলেছেন, নিরাপত্তা পরিষদে একমাত্র আরব সদস্য আলজেরিয়াও খসড়াটিকে সমর্থন করতে প্রস্তুত না থাকার ইঙ্গিত দিয়েছে। একটি রেজোল্যুশন পাস করতে সেটির পক্ষে অন্তত নয়টি ভোট প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, চীন বা রাশিয়া, এই পাঁচ দেশের কেউ যদি ভেটো দেয়, তাহলে তা পাস হবে না।

এক সপ্তাহ আগে, গাজা উপত্যকায় একটি তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব করেন বাইডেন। এটিকে তিনি ইসরাইলি উদ্যোগ হিসেবে বর্ণনা করেন। ওই পরিকল্পনাটির জন্য আন্তর্জাতিক সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র। সোমবার ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি এক পৃষ্ঠার খসড়া প্রস্তাব পাঠানো হয় এবং বুধবার এর একটি সংশোধিত সংস্করণ প্রকাশ করা হয়েছে। প্রস্তাবটির দুইটি সংস্করণই দেখেছে রয়টার্স।

খসড়াটির বর্তমান সংস্করণে যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে। এটি ইসরাইলের কাছে ‘গ্রহণযোগ্য’ বলে বর্ণনা করা হয়েছে। একইসঙ্গে খসড়াটিতে ‘হামাসকেও এটি গ্রহণ করার এবং উভয় পক্ষকে অনতিবিলম্বে এবং নিঃশর্তে পরিকল্পনার শর্তগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়েছে।’

কূটনীতিকরা বলেছেন, ইসরাইল আসলেই পরিকল্পনাটি গ্রহণ করেছে কিনা এবং পরিষদে মার্চে উত্থাপন করা প্রস্তাবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সব জিম্মিদের নিঃশর্ত মুক্তির শর্তে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে কি না, এ নিয়ে কাউন্সিলের কিছু সদস্য প্রশ্ন তুলেছেন।

মার্কিন ওই খসড়াটি সংশোধনের প্রস্তাব করেছিল রাশিয়া। সেটিও রয়টার্স দেখেছে। প্রস্তাবটিতে হামাস এবং ইসরাইল উভয়কেই তা গ্রহণ করার আহ্বান এবং অবিলম্বে ও নিঃশর্তভাবে একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছিল।

গত সপ্তাহে বাইডেনের করা মন্তব্যের সুরে সুর মিলিয়ে মস্কোও জোর দিয়ে বলেছিল, দ্বিতীয় পর্যায়ে আলোচনা যতদিন চলবে ততদিন পর্যন্ত প্রথম ধাপের যুদ্ধবিরতির অব্যাহত থাকবে।

কয়েক মাস ধরেই একটি যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতারের আলোচকরা। হামাস বলেছে, গাজায় যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং সেখান থেকে ইসরাইলি সামরিক বাহিনীর প্রত্যাহার চায় তারা।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর