সংসদে ফিলিস্তিন নিয়ে সাধারণ আলোচনা হবে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৯:৪৭ পিএম

গাজায় ইসরাইলের হামলা নিয়ে জাতীয় সংসদে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধ্যায় সংসদের বৈঠকে বিষয়টি জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার জানান, সংসদে একটি দিন নির্ধারণ করে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে এ আলোচনা হবে।

সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী। এ সময় স্পিকার জানতে চান, তিনি কী বিষয়ে বক্তব্য রাখবেন। তখন মাইজভান্ডারী বলেন, তিনি ফিলিস্তিন নিয়ে বক্তব্য দেবেন।

এরপর স্পিকার বলেন, ‘আজ এ বিষয়ে বলার প্রয়োজন নেই। কারণ চলতি অধিবেশনে একটি দিন নির্ধারণ করা হবে যেদিন এ বিষয়ে আলোচনা হবে।’

সংসদে কোনো সাধারণ আলোচনা হলে তারপর একটি প্রস্তাব গ্রহণ করা হয়। গাজায় ইসরাইলি হামলায় তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ। যুদ্ধপীড়িতদের জন্য বাংলাদেশ ত্রাণ সহযোগিতাও পাঠাবে। রাষ্ট্রীয় শোকও পালন করেছে বাংলাদেশ।

গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত চার হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক।

ইসরাইলি হামলায় নিহতের মধ্যে এক হাজার ৮৭৩ জনই শিশু। এ ছাড়া এক হাজার ১০১ জন নারী এবং এক হাজার ৬৭৭ জন পুরুষ। পাশাপাশি ইসরাইলি হামলায় আরও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৮৩৯ জনই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এর আগে, উত্তরাঞ্চলের লোকজনকে দক্ষিণাঞ্চলে পালাতে বলা হয়েছিল।

এদিকে হামাসের হামলায় ইসরাইলের এক হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচ হাজার ১৩২ জন।

গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরাইল। যদিও ইসরাইলের দাবি তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক নাগরিকরা।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে রাষ্ট্র এবং সরকার হবে জনগণের কাছে জবাবদিহিমূলক,অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক এবং সর্বোপরি নাগরিকের জীবন হবে নিরাপদ মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়।
কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
দুর্গত মানুষের নিরাপত্তা ও ত্রাণ সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর