এবার ইসরাইলি অবস্থান লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম

হামাসের পর এবার ইসরাইলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার ইসরাইলের সাথে হিজবুল্লাহর গুলি বিনিময় হলেও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইরান সমর্থিত সশস্ত্র দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে রোববার অধিকৃত লেবাননের শেবা ফার্মের তিনটি অবস্থান লক্ষ্য করে আর্টিলারি শেল ও গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

অন্যদিকে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর হামলার জবাবে তারা লেবাননের একটি এলাকায় পাল্টা গোলা ছুড়েছে। 

এছাড়াও ইসরাইলের একটি ড্রোন শেবা অঞ্চলের হার ডভ এলাকায় হিজবুল্লাহর একটি অবস্থানে আঘাত করেছে বলে দাবি তেল আবিবের।

ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে হার ডভ বা উত্তরাঞ্চলে আর কোনো হুমকি নেই। আমাদের সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, শেবা ফার্মে হিজবুল্লাহ কর্তৃক স্থাপন করা একটি তাঁবু ইসরাইলি হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে হিজবুল্লাহ যোদ্ধারা আবার একটি নতুন তাঁবু তৈরি করেছে।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৩০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন ৩১৩ জনেরও বেশি ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। 

এ হামলার ঘটনায় ইরান সরকারের পাশপাশি হিজবুল্লাহও ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছে এবং ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর