হামাসের হামলায় ইসরাইলের এক উৎসবেই নিহত ২৬০

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম

হামাসের নজিরবিহীন হামলার পর ইসরাইলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমি থেকে অন্তত ২৬০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কিব্বুৎজ রি'ইম ও গাজা উপত্যকার কাছাকাছি ওই এলাকায় সুপারনোভা সঙ্গীত উৎসব চলছিল বলে জানা গেছে।

ইসরাইলি উদ্ধারকারী সংস্থা জাকা'র বরাতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

সংস্থাটি জানায়, শনিবার সকালে ওই অনুষ্ঠানস্থলে হামলা চালায় হামাস যোদ্ধারা। এসময় ঘটনাস্থলেই নিহত হন কয়েকশ' মানুষ। 

এদিকে হামালর পর হামাস যোদ্ধারা ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে অপহরণ করে নিয়ে গেছে বলে দাবি করেছে জাকা। 

হামলার সময় সঙ্গীত উৎসবে উপস্থিত থাকা অরটেল নামে এক নারী বলেন, ভোরের দিকে অনুষ্ঠানস্থলে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে, যা ছিলো রকেট হামলার সতর্কতা। এর পরপরই সেখানে গুলির শব্দ শোনা যায়।

 নেগেভ মরুভূমিতে হামাসের হামলা। ইমেজ- সিএনএন।

ইসরাইলি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক ইউনিফর্ম পরিহিত প্রায় ৫০ জন হামাস যোদ্ধা একটি ভ্যানে করে সেখানে আসে এবং ফেস্টিভ্যালের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয়। এরপর তারা ভেতরে ঢুকে চারদিকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণ বাঁচাতে লোকজন দিকবেদিক ছোটাছুটি শুরু করেন।    

এ হামলার কয়েক ঘণ্টা পর ইসরাইলি সেনারা সেখানে উপস্থিত হয়ে জীবিতদের উদ্ধার করে। আহতদের নেয়া হয় হাসপাতালে। 

জানা গেছে সুপারনোভা সঙ্গীত উৎসব উপলক্ষে গেলো এক সপ্তাহে নেগেভ মরুভূমিতে অন্তত তিন হাজার মানুষ জড়ো হয়েছিল। যাদের অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর