গাজায় সর্বাত্মক অবরোধ আরোপ করেছে ইসরাইল। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশপাশি গাজায় খাদ্য ও জ্বালানি প্রবেশে বাধা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
সোমবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট এ ঘোষণা দেন। খবর আল জাজিরার।
গাজাকে ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করে গ্যালান্ট বলেন, ইসরাইলি কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেবে এবং খাদ্য ও জ্বালানি প্রবেশে বাধা দেবে।
২০০৭ সাল থেকেই গাজা আকাশ, স্থল ও সমুদ্র অবরোধের মধ্যে রয়েছে। এ অঞ্চলের ২০ লাখেরও বেশি বাসিন্দা পানি ও বিদ্যুৎ সংকটের মধ্যে রয়েছেন। এছাড়া পর্যাপ্ত ওষুধের অভাবও রয়েছে। ফলে অস্ত্রোপচার চালাতে হিমশিম খান চিকিৎসকরা।
২০০৬ সালে ফিলিস্তিনি আইনসভার নির্বাচনে জয়ী হয় হামাস, কিন্তু প্রতিদ্বন্দ্বী ফাতাহর সাথে তাদের সংঘাত সৃষ্টির পর গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেয় হামাস। ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত গাজার নিয়ন্ত্রণ ছিলো হামাসের হাতে।
হামাসের নিয়ন্ত্রণ গ্রহণের পরপরই গাজায় অবরোধ আরোপ করে ইসরাইল। গাজা ও ফিলিস্তিনের অন্য এলাকার মধ্যে মানুষ ও পণ্যের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।
ইসরাইলে এখনও লড়াই চলছে, তথ্য নিয়ে ধোঁয়াশা