ইসরাইলে এখনও লড়াই চলছে, তথ্য নিয়ে ধোঁয়াশা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম

ইসরাইলের সাথে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সংঘর্ষ গড়িয়েছে তৃতীয় দিনে। একদিকে গাজা ভূখণ্ডে চলছে ইসরাইলি বিমান হামলা এবং বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি। অন্যদিকে ইসরাইলের ভেতরে একাধিক অঞ্চলে লড়াই চালিয়ে যাচ্ছে হামাস যোদ্ধারা। তবে প্রকৃত তথ্য নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। 

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে স্কাই নিউজ জানিয়েছে, রোববার দেশটির ভেতরে আটটি অঞ্চলে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। তবে এসব অঞ্চলে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। 

আইডিএফ মুখপাত্র রিয়ার. অ্যাড. ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরাইলি সেনারা এরইমধ্যে গাজা সীমান্তের সমস্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

ইসরাইলে এখনও লড়াই চলছে। ইমেজ- বিজনেস ইনসাইডার।

তিনি জানান, ইসরাইলের শার হানেগেভ আঞ্চলিক পরিষদে সেনাদের হাতে তিন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া বেইরিতে একজন, হোলিট ও সুফাতে পাঁচজন এবং আলুমিমে চারজন নিহত হয়েছেন।

তিনি দাবি করেন, বর্তমানে ইসরাইলের সব অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রয়েছে। 

দেশটির দক্ষিণের শহর সেডরোটে গেলো দুই দিনে বহু হামাস যোদ্ধা অনুপ্রবেশ করেছে জানিয়ে আইডিএফ এক বিবৃতিতে বলেছে, শহরের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরে পেতে অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।  

সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, গাজার কাছাকাছি বেশ কিছু অঞ্চলের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করেছে তারা। তবে এসব অঞ্চলে বন্দুকধারীরা এখনও সক্রিয় রয়েছে। বিচ্ছিন্নভাবে সংঘর্ষ অব্যাহত রয়েছে। 

ইসরাইলে হামাসের হামালা। ইমেজ- বিবিসি।

এদিকে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা দাবি করেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা এখনও গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এসব এলাকার মধ্যে রয়েছে ওফাকিম, সেডেরোট, ইয়াদ মোর্দেচাই, কেফার আজ্জা, বেইরি, ইয়াতিদ এবং কিসুফিম।

তবে এসব অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও হতাহতের কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। 

সবশেষ হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরাইল। 

সোমবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, আমরা প্রায় এক লাখ রিজার্ভ সেনা সংগ্রহ করেছি যারা বর্তমানে দক্ষিণ ইসরাইলে অবস্থান করছে। 

তিনি বলেন, আমাদের কাজ এটা নিশ্চিত করা যে, এই যুদ্ধ শেষে ইসরাইলের বেসামরিক নাগরিকদের হুমকি দেয়ার মতো সামরিক সক্ষমতা যাতে হামাসের আর না থাকে।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫০০ ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর