আইসিসিতে ইসরাইল সরকারের বিচার হওয়া উচিত: এরদোয়ান

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০২:৩৮ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিতে দখলদার ইসরাইল সরকারের বিচার হওয়া উচিত।

জার্মানিতে একদিনের সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের একথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। খবর পার্সটুডে ও প্রেসটিভির। 

এরদোয়ান বলেন, আইসিসিতে ইসরাইলের বিচার করার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। ইসরাইলের অপরাধের জন্য নিরপেক্ষভাবে শাস্তি নিশ্চিত করতে আমরা আমাদের ক্ষমতার মধ্যে থেকে সবকিছু করবো।

তিনি আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন মৃত ব্যক্তি এবং বিশ্ব তার থেকে মুক্তি পাবে।

বর্তমানে ইসরাইলের শতকরা ৬০ থেকে ৭০ ভাগ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।  

তিনি যোগ করেন, তুরস্ক গাজার নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং তা অব্যাহত রাখবে। গাজায় ত্রাণ সাহায্য পাঠানোর ক্ষেত্রে ইসরাইল বাধা দিচ্ছে এবং গাজাকে খাদ্য ও পানি বন্ধ করে অনাহারে রাখছে। কিন্তু আমরা হাল ছাড়িনি। যত বাধাবিঘ্নই আসুক না কেন আমরা গাজাকে বাঁচিয়ে রাখবো। পুরো বিশ্ব, বিশেষ করে মুসলিম দেশগুলোর উচিত গাজাকে সাহায্য দেয়ার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া।

এর আগে শুক্রবার, সংক্ষিপ্ত এক সফরে জার্মানিতে গিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সফরে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন এরদোয়ান ও শলৎজ। সেখানেই মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে উত্তপ্ত বাক্যবিনিয়ম হয় দুই নেতার মধ্যে।  

জার্মান চ্যান্সেলর বলেন, ইসরাইলের প্রতি আমাদের সংহতি নিয়ে কোনো আলোচনা হবে না।

জবাবে এরদোয়ান বলেন, জার্মানি ইসরাইলের কাছে দায়বদ্ধ। কারণ তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। ইসরাইলে কাছে আমাদের কোনো দায় নেই। এ কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর