জার্মান মালিকানাধীন কার্গো জাহাজে হুতিদের হামলা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৩৭ পিএম

লোহিত সাগরে এবার জার্মান মালিকানাধীন একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবারের এ হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। 

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা ও জাহাজটি মালিক প্রতিষ্ঠানের এক মুখপাত্র। খবর এএফপি’র।

এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, হুতিদের নিয়ন্ত্রিত ইয়েমেনের অঞ্চল থেকে উৎক্ষেপণ করা কিছু জাহাজটিতে আঘাত করেছে। এতে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার খবর পাওয়া গেছে।

মার্কিন কর্মকর্তা জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী আল-জার্স বলে উল্লেখ করেছেন। এটি ৩৭০ মিটার দীর্ঘ কনটেইনার জাহাজ, যা ২০১৬ সালে নির্মিত হয়েছে।

বেসরকারি গোয়েন্দা সংস্থা অ্যামব্রে বলেছে, নৌযানটির মালিক জার্মান পরিবহন কোম্পানি হাপাগ-লয়েড। ইয়েমেনের উপকূলীয় শহর মখার উত্তরে আকাশপথে চালানো এক হামলায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

জার্মান কোম্পানি হাপাগ-লয়েডের এক মুখপাত্র বলেছেন, আমাদের একটি জাহাজে হামলা হয়েছে। জাহাজটি গ্রিক বন্দর পাইরেয়াস থেকে সিঙ্গাপুর যাচ্ছিলো। হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে বিভিন্ন দেশের জাহাজের ওপর ধারাবাহিকভাবে হামলা এবং ইসরাইল লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিরা। কিছুদিন আগে নরওয়ের একটি বাণিজ্যিক ট্যাংকারে তারা হামলা চালায়। 

বুধবারও হুতিদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ম্যাসন। একটি বেসরকারি মালিকানাধীন বাণিজ্যিক জাহাজ লক্ষ্য ড্রোনটি উৎক্ষেপণ করা হয়েছিল। সম্প্রতি গোষ্ঠীটি হুমকি দিয়ে বলেছে, ইসরাইলগামী সব জাহাজে হামলা চালানো হবে।

শুক্রবার ইসরায়েলের তেল আবিবে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান লোহিত সাগরে এমন হামলার জন্য ইরানকে দোষারোপ করে বলেছেন, হুতিরা ট্রিগার চাপলেও তাদের হাতে বন্দুক তুলে দিয়েছে ইরান।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
দেশটির মধ্যাঞ্চল ও সৌদি সীমান্তসংলগ্ন কয়েকটি সামরিক ঘাঁটিতে চালানো এ হামলাকে ২০২২ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি বলে জানিয়েছে সামরিক সূত্র।
সৌদি আরবের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ (হুথি) আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বাখাইতি।
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর