গাজায় গির্জায় ইসরাইলি সেনার গুলিতে মা ও মেয়ে নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় একমাত্র ক্যাথলিক গির্জা প্রাঙ্গণে ইসরাইলি সেনার গুলিতে মা ও মেয়ে নিহত হয়েছেন। জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্কের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শনিবার দুপুরের দিকে গাজায় ক্যাথলিক সম্প্রদায়ের হলি ফ্যামিলি প্যারিশের ভেতরে ইসরাইলি এক সেনা দুই খ্রিষ্টান নারীকে গুলি করে হত্যা করেছেন। গত ৭ অক্টোবর ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর ওই গির্জা প্রাঙ্গণে খ্রিষ্টান পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। খবর এএফপি’র।

জেরুজালেমে ল্যাটিন প্যাট্রিয়ার্কের গির্জা হলো শীর্ষ আঞ্চলিক কার্যালয়। এটি ইসরাইল, ফিলিস্তিন, সাইপ্রাস ও জর্ডানের ক্যাথলিকদের দেখভাল করে থাকে।

ওই বিবৃতিতে আরও বলা হয়, সন্ন্যাসী মঠের দিকে যাওয়ার সময় নাহিদা ও তার মেয়ে সামারকে গুলি করে হত্যা করা হয়। প্রথমে একজন গুলিবিদ্ধ হন, অপরজন তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও গুলি করে হত্যা করা হয়।

তাদের বাঁচানোর চেষ্টা করার সময় গুলিতে আরও সাতজন আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

জেরুজালেমের ল্যাটিন প্যাট্রিয়ার্ক পিয়েরবাত্তিস্তা পিজ্জাবাল্লার বরাত দিয়ে ভ্যাটিকান প্রেস এজেন্সি জানিয়েছে, এক বয়স্ক নারী এবং তার তরুণী মেয়ে নিহত হয়েছেন।

এএফপির পক্ষ থেকে এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা বলেছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।

যে গির্জা প্রাঙ্গণে ঘটনাটি ঘটেছে, সেটি গাজা উপত্যকার একমাত্র ক্যাথলিক গির্জা।  ল্যাটিন প্যাট্রিয়ার্কের গির্জা থেকে বলা হয়, গুলি করার আগে কোনো ধরনের সতর্কসংকেতও দেওয়া হয়নি।

বিবৃতিতে বলা হয়, একটি সন্ন্যাসী মঠেও ইসরাইলি ট্যাংক থেকে গোলা হামলা হয়েছে। হামলায় সেখানকার জেনারেটর ও জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। একটি ভবন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সেখানে ৫৪ জন শারীরিক অক্ষম ব্যক্তি থাকতেন। তারা এখন বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। তাদের কারও কারও শ্বাসযন্ত্রের প্রয়োজন হলেও শ্বাসযন্ত্র নেই।

ভ্যাটিকান প্রেস এজেন্সির তথ্যানুসারে, এসব হামলায় তিনজন আহত হয়েছেন।

ইতালির শীর্ষ কূটনীতিক আন্তোনিও তাজানি খ্রিষ্টানদের উপাসনালয়গুলোর সুরক্ষা নিশ্চিত করার জন্য ইসরাইল সরকার ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘এগুলোতে হামাসের সন্ত্রাসীরা লুকিয়ে নেই।’

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
বাড়িতে ঝগড়ার জেরে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তার স্ত্রীসহ আরও তিন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। পুলিশের সূত্র জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন। খবর...
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর