গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে বললো চীন-সৌদি-ইরান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিলম্বে ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যৌথ আহবান জানিয়েছে ইরান, চীন এবং সৌদি আরব। 

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, শুক্রবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী দেং লি, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এবং সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল কারিম আল-খেরেইজি যৌথ বৈঠকের পর এই আহবান জানান।

যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের পাশাপাশি সেখানে টেকসইভাবে ত্রাণ সরবরাহ করা যায় তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। 

গাজার জনগণকে স্থানান্তরের কঠোর বিরোধিতা করে এই তিন কূটনৈতিক বলেন, গাজাবাসীর জন্য ভবিষ্যতে যেকোনো সিদ্ধান্ত নিতে হলে তাদরে মতামত ও সমর্থন নিয়েই তা করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও সেখানকার জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে।

দুই মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরাইলি হামলা ও সেখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। 

এদিন বৈঠকে ইরান ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়েছে। এসময় তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে চীনের ভূমিকার প্রশংসা করেন ইরান ও সৌদি নেতারা।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর