ইসরাইলে আবারো মিসাইল ছুঁড়লো হিজবুল্লাহ 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

গাজা উপত্যকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী- হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শুরু থেকেই ইসরাইলের জন্য গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ। প্রায় প্রতিদিনই ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহর সেনারা। 

রোববার দিনের শুরুতে লেবানন সীমান্তের কাছে ইসরাইলি বসতি কিবুতজ লক্ষ্য করে একটি কামান-বিধ্বংসী মিসাইল ছুঁড়েছে হিজবুল্লাহ। এতে হতাহতের ঘটনা না ঘটলেও, সেখানকার একটি অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর আল জাজিরা।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা একটি ভিডিও চিত্রে দেখা গেছে, হিজবুল্লাহ’র ছোঁড়া মিসাইলের আঘাতে কিবুতজের একটি অডিটোরিয়ামের ব্যাপক ক্ষতি হয়েছে। এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি নেতানিয়াহুর যুদ্ধকালীন সরকার। 

তবে, আইডিএফ বলেছে, উত্তর ইসরাইলে হামলার পর দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। কামানের গোলা ছুঁড়ে হিজবুল্লাহকে জবাব দেয়া হচ্ছে। সেই সঙ্গে আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহর একটি মিসাইল সীমান্ত অতিক্রম করেছে, বাকিগুলো করেনি। 

ইসরাইলের উত্তর সীমান্তে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর উপস্থিতি আর সহ্য করা হবে না, এমনি হুমকি দিয়ে আসলেও তেল আবিব এই মুহূর্তে আরেকটি যুদ্ধ শুরু করতে চাইছে না। উল্লেখ্য, হামাস-ইসরাইল যুদ্ধের শুরু থেকেই সীমান্তে ইসরাইলি ভূখণ্ডে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করে আসছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহর অন্যতম মুখপাত্র হাজি মোহাম্মদ আফিফ বলেন, আমরা এই যুদ্ধের অংশ হয়ে গেছি। হিজবুল্লাহ তার মোট শক্তির মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করছে। এমনকি হামাসও এখন পর্যন্ত তার পূর্ণ শক্তি ব্যবহার করছে না। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে যুদ্ধের বর্তমান গতির সঙ্গে তাল রেখে চলছি।

উল্লেখ্য, ইসরাইলে গেলো ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধাদের সাঁড়াশি হামলার প্রশংসা করেছিলেন হিজবুল্লাহ প্রধান শেখ হাসান নাসরাল্লাহ। এরপর হামাস–ইসরাইলের সংঘাতের পর থেকে প্রায়ই ইসরাইলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।

সামরিক শক্তির দিক দিয়ে হিজবুল্লাহ বেশ শক্তিশালী। ইসরাইলের বিরুদ্ধে দাঁড় করাতে গত শতকের আশির দশকে হিজবুল্লাহ গড়ে তোলে ইরান। লেবাননে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাহিনীর ওপর বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে গোষ্ঠীটি। লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারে কৃতিত্ব নেয় হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা ও ক্ষেপণাস্ত্রের বড় ভাণ্ডার রয়েছে। লেবানন–ইসরাইল সীমান্তে বিরোধপূর্ণ এলাকাগুলোয় ইসরাইলের উপস্থিতির বিরোধিতা করে আসছে গোষ্ঠীটি। অন্যদিকে, হিজবুল্লাহকে নির্মূল করতে বিভিন্ন সময়ে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর