ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে যা বললেন পশ্চিমা তারকারা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ পিএম

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে এবার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন-ব্রিটিশ শিল্পীরা। ফিলিস্তিনে দীর্ঘ কয়েক দশকের ইসরাইলি দখলদারিত্বের নিন্দা জানিয়ে এ যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন তারা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা, নাট্যকার এবং গায়কসহ দুই ডজনেরও বেশি শিল্পী এই প্রতিবাদে অংশ নিয়েছেন। 

ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করতে, রোববার প্রকাশিত ওই ভিডিওতে প্রতিবাদী শিল্পীরা ইসরাইলের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) দায়ের করা গণহত্যার মামলার বিবরণ উচ্চস্বরে পড়েছেন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলকে দায়ী করেছেন। 

বিশ্বখ্যাত টেলিভিশন সিরিজ গেম অফ থ্রোনসের চার্লস ডান্স, লেনা হেডি, লিয়াম কানিঘাম এবং ক্যারিস ভ্যান হাউটেনসহ বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী ভিডিওতে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।  

ব্রিটিশ অভিনেতা চার্লস ডান্স বলেন, ৭৫ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণ করছে ইসরাইল। ফিলিস্তিনি ভূখণ্ডে ৫৬ বছর ধরে দখলদারিত্ব কায়েম রাখার পাশাপাশি, ১৬ বছরেরও বেশি সময় ধরে গাজা অবরোধ করে রেখেছে তেল আবিব। 

গাজায় ইসরাইলি আগ্রাসন গুরুতর এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও মন্তব্য করেন ডান্স। 

এছাড়াও সুসান সারান্ডন, স্টিভ কুগান, টোবিয়াস মেনজিস এবং টুন্ডে অ্যাডেবিম্পের মতো তারকারা কোনো রাগঢাক ছাড়াই ইসরাইলের সমালোচনা করেছেন।   

তবে এবারই প্রথম নয়, মার্কিন-ব্রিটিশ ছাড়াও বাংলাদেশি, পাকিস্তানি এবং ভারতীয় শিল্পীদের অনেকেই ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন।

এর আগে গেলো নভেম্বরে অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলার তীব্র সমালোচনা করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

জোলি তার ইনস্টাগ্রামে গাজার একটি ছবি পোস্ট করে বলেন, প্রায় দুই দশক ধরে গাজা একটি উন্মুক্ত কারাগার। এই অঞ্চলটি দ্রুত গণকবরে পরিণত হচ্ছে। নিহতদের ৪০ শতাংশই নিষ্পাপ শিশু। একেকটা পরিবারের সব সদস্যকে হত্যা করা হচ্ছে। 

মানবিক অস্ত্রবিরতির আহবান প্রত্যাখ্যান করে ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে নেয়া যুদ্ধবিরতির উদ্যোগ নস্যাৎ করে (ভেটোর মাধ্যমে) বিশ্ব নেতারা এসব অপরাধে ইসরাইলের সহযোগীর ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ করেন জোলি।

গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর