গাজায় ইসরাইলি হামলাকে ‘বেপরোয়া’ বললেন বাইডেন

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৭ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর গাজায় হামলা বাড়ানোর ঘোষণার পর বৃহস্পতিবার এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।

এদিকে, গাজায় ইসরাইলের চলমান সামরিক প্রতিক্রিয়াকে ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, চলমান এ যুদ্ধে বর্ধিত বিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরাইল ও হামাসকে চাপ দেওয়ার জন্য ‘অক্লান্তভাবে’ কাজ করে যাচ্ছেন তিনি।

বুধবার গাজায় একটি বর্ধিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের দেওয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। সেগুলোকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি। তখন চুক্তির পরিবর্তে ‘পূর্ণ বিজয়’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরই  রাফায় এ হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন বাইডেন। গাজায় ইসরাইলের আগ্রাসনকে সমর্থনের জন্য ইতোমধ্যেই অনেকের রোষানলে পড়েছেন তিনি। তাই আরব-আমেরিকান সম্প্রদায়ের মতো দেশটির অন্যান্যদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে এখন অনেকটাই সচেতন বাইডেন।

মিসরের সীমান্তবর্তী একটি শহর রাফাহ তবে সীমান্ত বেশিরভাগটাই সিল করা। সেখানেই গাজা উপত্যকার অর্ধেকেরও বেশি বাসিন্দা পালিয়ে গেছেন।  গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশদ্বারও এটি। মিসর সতর্ক করে বলেছে, সেখানে যেকোনো ধরনের স্থল অভিযান বা সীমান্ত জুড়ে ব্যাপক বাস্তুচ্যুতি ইসরাইলের সঙ্গে দেশটির ৪০ বছর পুরোনো শান্তিচুক্তিকে ক্ষতিগ্রস্ত করবে।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় অন্তত এক হাজার ২০০ জন ইসরাইলি নিহত হন। তখন আনুমানিক ২৫০ জন ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামাসের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি সেনাদের পাল্টা হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত ২৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তাদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু বলে জানিয়েছেন গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর