ইসরাইলের ‘হ্যাঙ্গার’ ধ্বংসের মহড়া চালালো আইআরজিসি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩১ এএম

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমানের একটি হ্যাঙ্গার ধ্বংস করার মহড়া চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। 

মঙ্গলবার ‘ন্যাশনাল গার্ডস ডে’উপলক্ষে এই মহড়া চালায় আইআরজিসি। খবর ইরানভিত্তিক প্রেস টিভির।  

মহড়ার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলের কল্পিত ‘পালমাচিম’ বিমান ঘাঁটিতে রক্ষিত এফ-৩৫ বিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এমাদ ও কাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ নিক্ষেপ করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলোর ধ্বংস ক্ষমতা বাড়ানোর পাশাপাশি এগুলোর পাল্লা এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা বাড়ানো হয়েছে।       

ইরানের বার্ত সংস্থা তাসনিম বলছে, তরল জ্বালানি চালিত এমাদ ক্ষেপণাস্ত্র এক হাজার সাতশ' কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় লক্ষ্যবস্তু থেকে সর্বোচ্চ চার মিটার দূরত্বে আঘাত হানছে।  

ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে ১২ কিলোমিটার দক্ষিণে ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত ‘পালমাচিম’ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানগুলো মোতায়েন করে রেখেছে দখলদার সরকার। এই ঘাঁটিতে বসেই গত মাসে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছিলেন।

তেহরান বলছে, তারা কারো বিরুদ্ধে আগ্রাসন চালাবে না। তবে আগ্রাসনের শিকার হলে ইরান সর্বশক্তি নিয়ে আগ্রাসী শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। 

এর আগে চলতি মাসের শুরুর দিকে আইআরসিজির একজন সিনিয়র কমান্ডার তেল আবিবকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, বিশ্বের যেকোনো স্থানে ইরানের স্বার্থে আঘাত আসলে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর