রমজানে গাজায় যুদ্ধবিরতি কার্যকর কঠিন হবে: বাইডেন

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:৪৬ পিএম

রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি কার্যকর করা ‘কঠিন’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার একটি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি।

রমজান মাস বিশ্বজুড়ে মুসলিমদের কাছে একটি পবিত্র মাস। চলতি বছরের পবিত্র এই মাস শুরুর আগে গাজায় একটি যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা করে যাচ্ছিলো মধ্যস্থতাকারীরা। তবে এ প্রচেষ্টা এখনও কোনও আলোর মুখ দেখেনি।

গত সপ্তাহে কোনও সিদ্ধান্ত ছাড়াই কায়রোতে এ বিষয়ের আলোচনা শেষ হয়েছে। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

টানা পাঁচ মাস ধরে চলা এ যুদ্ধ থামানোর প্রচেষ্টা ব্যর্থ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মুসলিমদের পবিত্র রমজান মাসের মধ্যে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করা ‘কঠিন’ হবে।

চলতি বছরের রমজান মাস রোববারে শুরু হওয়ার কথা রয়েছে। তবে এটি সম্পূর্ণই নির্ভর করছে চাঁদ দেখার উপর।

গত ৭ অক্টোবরের পর গাজায় ইসরাইলের হামলায় ইতোমধ্যে ৩০ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ৭২ হাজার ৪০২ জন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
দীর্ঘ চার মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিকে স্থায়ী রূপ দিতে...
বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এক নাটকীয় ও যুগান্তকারী মোড় দেখল বিশ্ববাসী। নির্ধারিত সময়ের দুই দিন আগেই আকস্মিকভাবে গতকাল বুধবার ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদে এক ঐতিহাসিক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর