গাজায় পৌঁছেছে ত্রাণবাহী প্রথম জাহাজ

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:১৬ এএম

সমুদ্রপথে দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) প্রথম ত্রাণবাহী জাহাজটি গাজার উপকূলে এসে পৌঁছেছে। শনিবার ওপেন আর্মস জাহাজটি গাজার উপকূলে এসে পৌঁছায়।

এক বিবৃতিতে ডব্লিউসিকে জানায়, ত্রাণগুলো জাহাজ থেকে নামিয়ে গাজায় বিতরণের জন্য প্রস্তুত করা হচ্ছে। ক্ষুধার্ত গাজাবাসীদের হাতে ত্রাণ পৌঁছে দিতে রাতভর কাজ করেছে তাদের স্বেচ্ছাসেবী দল।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এর আগে, ডব্লিউসিকে’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী কর্মকর্তা সেলিব্রেটি শেফ জোসে আন্দ্রেস এক্সে দেওয়া এক পোস্টে জানান, জাহাজ থেকে ১২টি লরিতে ত্রাণভর্তি বক্সগুলো উঠানো হয়েছে। প্রতিটি ত্রাণ বক্সে মটরশুঁটি, গাজর, টিনজাত শুকনো টুনা মাছ, ছোলা, শুকনো ভুট্টা, সিদ্ধ চাল, ময়দা, তেল, লবণ ও খেজুরের প্যাকেট রয়েছে। রোজায় এই খাবারগুলোই দরকার বলে জানিয়েছেন আন্দ্রেস।

তবে কিভাবে সেগুলো গাজাবাসীদের মধ্যে বণ্টন করা হবে, তা সম্পর্কে এখনও কিছু জানাননি আন্দ্রেস।

গাজায় কোন বন্দর নেই। তাই জাহাজ থেকে ত্রাণসামগ্রী নামাতে ডব্লিউসিকে’র দল এক অদ্ভুত ধরনের জেটি নির্মাণ করেছে। পরীক্ষামূলকভাবে জাহাজটি সাইপ্রাসের বন্দর থেকে সমুদ্রপথে পাঠানো হয়েছে।  ফলে ওই সমুদ্রপথ ব্যবহার করে অন্য জাহাজগুলোও গাজা উপকূলে আসতে পারবে। এর ফলে বিমান ও স্থলপথের চেয়ে দ্রুত গাজায় ত্রাণ সামগ্রী পাঠানো সম্ভব হবে।

মার্কিন দাতব্য সংস্থাটিতে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। আর স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মস জাহাজ দিয়ে সাহায্য করেছে। জাহাজটির নামও ওপেন আর্মস।

জাহাজটি গাজার উপকূলে প্রবেশের আগে ইসরাইলি সেনাবাহিনী সেটিতে তল্লাশি চালিয়েছে।

গাজায় কোনও বন্দর অবকাঠামো নেই। ২০০৭ সাল থেকে গাজা ইসরাইলি নৌবাহিনীর অবরোধে রয়েছে। ওই সময় উপত্যকার শাসনভার নিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

গত ৭ মার্চ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে গাজায় সাগরপথে ত্রাণ সরবরাহের ঘোষণা দিয়েছিলেন বাইডেন। জাতিসংঘ গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্কতা জারির পর তিনি এই ঘোষণা দেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর এবার কিছুটা আপেক্ষিক শান্তিতে পবিত্র রমজান মাস শুরু করেছেন গাজাবাসীরা। গত ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও,...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর