জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রে হামলায় হামাস কমান্ডারসহ নিহত পাঁচ

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৭:০৭ পিএম

দক্ষিণ গাজার রাফায় জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় এক হামাস কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে ইসরাইল। বুধবার ওই কমান্ডারকেই লক্ষ্য করে সেখানে তারা হামলা চালিয়েছিল বলে দাবি ইসরাইলি সামরিক বাহিনীর।

ওই হামলায় জাতিসংঘের এক কর্মীসহ আরও ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই হামলায় মোহাম্মাদ আবু হাসনা নামের এক হামাস যোদ্ধা নিহত হয়েছেন। তিনি ইসরাইলি সেনাদের অবস্থান সম্পর্কে হামাসকে গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন। এছাড়া, তিনি মানবিক সহায়তা নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত ছিলেন এবং সেগুলো হামাসের সশস্ত্র যোদ্ধাদের কাছে ভাগ করে দিতেন।

এক বিবৃতিতে হামাস বলেছে, আবু হাসনা গোষ্ঠীটির পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। তার হত্যার নিন্দা জানিয়ে এটিকে একটি ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন।

নিহত ওই পাঁচজনের মধ্যে আরেকজনকে রাফাহ শহরের নিদাল আল-শেখ ইদের জরুরি বিভাগের প্রধান হিসেবে শনাক্ত করেছে হামাস।

ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, রাফাহ শহরে সংস্থাটির একটি স্থাপনায় হামলা হয়েছে। ওই হামলায় নিহতদের মধ্যে অন্তত একজন তাদের কর্মী। হামলায় সময় আরও ২২জন মানুষ আহত হয়েছেন। শহরটিতে ২৩ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

বুধবার ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজারিনি বলেন, ‘গাজা উপত্যকায় খাদ্য সরবরাহ ফুরিয়ে যাচ্ছে, ব্যাপক ক্ষুধা দেখা দিয়েছে এবং কিছু এলাকায় তা দুর্ভিক্ষে পরিণত হচ্ছে। এমন এক সময় সেখানে আমাদের অবশিষ্ট গুটিকয়েক সহায়তা কেন্দ্রগুলোর একটিতে হামলা হয়েছে।’

এদিকে, খাদ্য সহায়তা বণ্টন নিয়ে ইসরাইলের করা অভিযোগ নাকচ করে দিয়েছে হামাস। তারা পাল্টা অভিযোগ করে বলেছে, দুর্ভিক্ষকে পুঁজি করে ফিলিস্তিনিদের চাপে ফেলার চেষ্টা করছে ইসরাইল।

এর আগে, ইউএনআরডব্লিউএ’র সঙ্গে হামাস যোদ্ধাদের যোগসূত্র রয়েছে উল্লেখ করে বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, খাদ্য বিতরণ কর্মসূচির কোনও ব্যাঘাত না ঘটিয়েই গাজায় ইউএনআরডব্লিউএ’র পরিবর্তে অন্যান্য এজেন্সি পাঠানো হবে।

ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, জাতিসংঘের কর্মী হত্যার বিষয়ে কোনও প্রতিবেদন তার কাছে পৌঁছায়নি। যেকোনো কঠিন পরিস্থিতিতেও মানবিক সহায়তা কর্মীদের নিরাপত্তার সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেও ওই সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, এটা সত্য যে তারা একটি যুদ্ধক্ষেত্রে আছেন। সেখানে হাসপাতাল, স্কুল ও আবাসিক ভবন থেকে সশস্ত্র যোদ্ধারা গুলি চালাচ্ছে। তবে সেখানে মানবিক সহায়তা কর্মীদের কাজ চালিয়ে যাওয়া নিশ্চিতকরণে তাদের সর্বাত্মক সহযোগিতা করতে ইসরাইলি সামরিক বাহিনী ও ইসরাইল সরকারের দায়বদ্ধতা ও বাধ্যবাধকতা রয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর