জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন

আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১২:০৬ পিএম

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে আগেই সম্মত হয়েছিলো স্পেনসহ ইউরোপের চার দেশ। এরই ধারাবাহিকতায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, এ বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে তার দেশ।   

সংবাদপত্র এল পাইস এবং লা ভ্যানগার্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডান, কাতার এবং সৌদি আরব সফরের প্রথম দিনে জর্ডানের রাজধানী আম্মানে তিনি এ কথা বলেন। 

সানচেজ বলেন, ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলে, ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে। এ বিষয়ে ইউরোপের বাকি দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্প্যানিশ সরকার। 

এরইমধ্যে স্লোভেনিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড স্পেনের আহবানে সম্মতিও জানিয়েছে। 

দেশগুলো বলছে, উপযুক্ত সময়েই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে।

এদিকে, এমন সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইসরাইল। তারা বলছে, এটি হলে 'সন্ত্রাসী গোষ্ঠীদের' হাতে কাঙ্ক্ষিত পুরস্কার তুলে দেয়া হবে।

১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর