ইসরাইলে হামলা চালিয়ে যা বললো আইআরজিসি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০১:১৪ পিএম

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে দখলদার বাহিনীর বিমান হামলার জবাবে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শনিবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এ মিশনের নাম দেয়া হয়েছে ‘ট্রু প্রোমিজ’ বা ‘সত্য প্রতিশ্রুতি'। 

বিবৃতিতে বলা হয়েছে, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলায় দু’জন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত ইরানি সামরিক উপদেষ্টা হত্যার প্রতিশোধ নিতে আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন ইসরাইলের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে'সহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো ইরানের এ প্রতিশোধমূলক হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে বরাবরের মতো এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরাইল। 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরাইলকে ইরানে হামলা চালানোর জন্য তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের আইন অনুযায়ী, বিশ্বব্যাপী যেকোনো দেশের কূটনৈতিক মিশন যুদ্ধের সময়ও সর্বোচ্চ সুরক্ষা পায়। কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন ইরানি কূটনৈতিক মিশনে হামলার ১০ দিন পরও এর নিন্দা জানাতে ব্যর্থ হয় তখন তেহরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর সিদ্ধান্ত নেয়।

এ হামলায় কৌশলগত গোয়েন্দা সক্ষমতা ব্যবহার করা হয় এবং ইসরাইলের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালিয়ে সেগুলো সফলভাবে ধ্বংস করে দেয়া হয় বলে দাবি তেহরানের।

আইআরজিসি’র বিবৃতিতে ইসরাইলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়ে বলা হয়, ইরানের স্বার্থে আঘাত হানার যেকোনো প্রচেষ্টায় আমেরিকা অংশগ্রহণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ‘নিষ্পত্তিমূলক ও অনুশোচনা সৃষ্টিকারী’ হামলা চালানো হবে। 

বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের সব ধরনের ধ্বংসযজ্ঞের পুরো দায় যুক্তরাষ্ট্রের এবং এই শিশু হত্যাকারী সরকার যদি এখনই থেমে না যায় তাহলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য তেল আবিবকে দায়ি থাকতে হবে।

ওই বিবৃতির শেষাংশে ইরানের বিরুদ্ধে হামলায় তৃতীয় যেকোনো দেশকে তার ভূমি ব্যবহার করতে দেয়ার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছে।

এর আগে ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়ে শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৩ জনকে হত্যা করে ইসরাইল।  

তেহরান ওই হামলার প্রতিশোধ নেয়ার হুমকি দেয়ার পরপরই ইসরাইলি সেনাবাহিনী তাদের কমব্যাট ইউনিটের ছুটি বাতিল করে। পাশাপাশি জোরদার করা হয়েছে ইসরাইলের বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের। 

এছাড়াও হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সরিয়ে নেয়ার পাশাপাশি দূতাবাসগুলো খালি করতে শুরু করেছে ইসরাইল। এরইমধ্যে কমপক্ষে ২৮টি দূতাবাস বা কনস্যুলেট অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

তবে শত চেষ্টার পরও ইরানের হামলা ঠেকাতে পারেনি মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৭৫ হাজারের বেশি মানুষ। আর এ গনহত্যাকে কেন্দ্র করে নতুন করে দ্বন্দ্ব জড়ায় মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান-ইসরাইল। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর