গাজায় হামাসের হামলায় আট ইসরাইলি সেনা নিহত

আপডেট : ১৬ জুন ২০২৪, ০২:১২ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে দখলদারদের একটি সামরিক যানে হামাস যোদ্ধাদের রকেট চালিত গ্রেনেড হামলায় আট ইসরাইলি সেনা নিহত হয়েছে। শনিবার এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে।

কাসাম ব্রিগেডের বিবৃতিতে বলা হয়, পশ্চিম রাফাহ শহরের তাল আস-সুলতান জেলায় তাদের যোদ্ধারা অতর্কিতে ওই হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

গত কয়েক মাসে গাজায় ইসরাইলি সেনাদের ওপর চালানো এটাই সবচেয়ে বড় হামলা। বিবৃতিতে আরও জানানো হয়, তাদের যোদ্ধারা ইসরাইলি সেনাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করে। এরপরপরই সেখানে ওৎপেতে থাকা তাদের আরেকটি দল গুলি চালায়। সেনাদের উদ্ধারকারী গাড়িকেও আক্রমণ করা হয়েছিল বলে জানানো হয়।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে আট সেনা নিহতের কথা নিশ্চিত করেছে। দক্ষিণ গাজায় অভিযান-সংশ্লিষ্ট কার্যক্রমের সময় তারা নিহত হন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ঠিক কীভাবে হামলাটি ঘটেছে তা তদন্ত করা হবে।

গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। আর গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনাদের হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
ইতালির প্রসিকিউটররা শনিবার জানিয়েছেন, সে দেশে অবস্থিত বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে অর্থায়নের সন্দেহে তারা ৯ জনকে গ্রেপ্তার করেছেন।
দখলদার ইসরাইলের এজেন্ট বা দোসর হিসাবে পরিচিত ইয়াসির আবু শাবাবের নেতৃত্বাধীন পপুলার ফোর্সেস ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে আসছিলো।  সেই শাবাব নিহত হয়েছেন বলে...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর