ইসরাইলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: রুবিও

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৫:১২ পিএম

পশ্চিমা দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেছেন, ইসরাইলের সম্মতি ছাড়া কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। সম্প্রতি পশ্চিমা কিছু দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এই স্বীকৃতিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দেন।

গাজায় চলমান ইসরাইলি গণহত্যার মধ্যে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। তবে ফিলিস্তিন রাষ্ট্র প্রশ্নে ইসরাইলের সুরেই কথা বলছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে ফক্স রেডিওকে দেয়া এক সাক্ষাৎকার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যে দেশগুলো স্বীকৃতির সিদ্ধান্ত নিয়েছে তাদের কারোরই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি প্রক্রিয়া বিপরীত ফল দেবে। এটি শান্তির পথে সহায়ক নয়। ইসরাইল সম্মতি না দিলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়। পশ্চিমা দেশগুলো বলতে পারে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেখানে শাসন করবে- তারা কোনো স্পষ্ট রূপরেখাও দিতে পারে না।

রুবিও বলেন, এই দেশগুলোর কোনো সক্ষমতাই নেই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। ইসরায়েল রাজি না হলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। তারা বলতে পারবে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেটি পরিচালনা করবে।

তার মতে, এই সিদ্ধান্তগুলো বাস্তবতা বিবর্জিত এবং বিপরীতমুখী প্রভাব ফেলছে।

তার দাবি, এ স্বীকৃতিগুলো আসলে হামাসের পক্ষেই শক্তি জোগাচ্ছে। তিনি বলেন, এই মুহূর্তে হামাস অন্তত ২০ জন জীবিত মানুষকে জিম্মি করে রেখেছে এবং ৫০ জনের বেশি মরদেহ তাদের হেফাজতে রয়েছে। অথচ এই পরিস্থিতিতেও পশ্চিমা দেশগুলো এমন সিদ্ধান্ত নিয়ে মূলত হামাসকেই পুরস্কৃত করছে।

তার ভাষ্য, দিনের শেষে, হামাস যে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, সেটিই হয়ে উঠছে বাস্তবতার প্রতিচ্ছবি। ফলে আপনারা এমন একটি পরিস্থিতি তৈরি করছেন যেখানে জঙ্গিগোষ্ঠী হামাস কোনও চাপ না মেনে আরও সময়ক্ষেপণ করতে পারবে।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
০২ আগস্ট ২০২৫, ১৭:১২
ইসরাইলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না: রুবিও
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর