ইসরাইলে হঠাৎ করে কেন হামলা চালালো হামাস?

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:১২ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস শনিবার হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ২৫০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন ২৩০ জনেরও বেশি ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। 

এ সংঘাত শুরুর পর নড়েচড়ে বসেছে পুরো বিশ্ব। হতাহত এবং হামলা-পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘসহ বিশ্বের অধিকাংশ দেশ।  

সাম্প্রতিক বছরগুলোতে ইসরাইলে এমন প্রাণঘাতী হামলা আর দেখা যায়নি। পরিকল্পিত এ হামলায় গোয়েন্দাদের ‘ব্যর্থতা খুঁজছে’ ইসরাইল। অন্যদিকে হামাস বলছে, পৃথিবীতে শেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এটাই সবচেয়ে বড় যুদ্ধের দিন। 

ইসরাইল ও হামাসের মধ্যে সংঘাত নতুন কিছু নয়। কয়েক দশক ধরে সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। তবে এবার যে লড়াই শুরু হয়েছে তা যে বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। 

ইসরাইলে হামাসের রকেট হামলা। ইমেজ- আল জাজিরা।

শনিবার ভোরে গাজা উপত্যকা থেকে ইসরাইলে আকস্মিক এবং নজিরবিহীন হামলা চালায় হামাস। আকাশ, জল ও স্থলপথে আকস্মিক হামলা চালিয়ে ইসরাইলের সাথে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে সশস্ত্র গোষ্ঠীটি। বড় ধরনের উসকানি ছাড়া হামাস কেন এ হামলা চালালো, তা নিয়ে নানামুখী আলোচনা চলছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন বলা হয়েছে, আল-আকসা মসজিদের দখল এবং অবৈধ বসতি স্থাপনকারীদের আগ্রাসনের প্রতিক্রিয়ায় বড় ধরনের এ অভিযান চালাচ্ছে হামাস।

সম্প্রতি ইহুদিদের সুকোট ছুটির সময় অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ কমপ্লেক্সে হাজার হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী জোর করে প্রবেশ করেছিল বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, চলতি বছর ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতার হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

জাতিসংঘ বলছে, চলতি বছরের প্রথম আট মাসে প্রতিদিন অন্তত তিনটি করে এ ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে।

হামাসের মুখপাত্র খালেদ কাদোমি বলেছেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা যে ভয়ংকর নৃশংসতার মুখোমুখি হচ্ছে, তার প্রতিক্রিয়া হিসেবে এই অভিযান শুরু হয়েছে। 

হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ বলেন, বিশ্বের সর্বশেষ দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য এটাই সবচেয়ে বড় যুদ্ধের দিন।

ইসরাইলে হামাসের রকেট হামলা। ইমেজ- আল জাজিরা।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্য সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, এ সংঘাত বন্ধ করতে হলে আগে গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এবং আল-আকসার মতো পবিত্র স্থানগুলোতে নৃশংসতা বন্ধ করতে হবে। 

অন্যদিকে ইসরাইল বলছে, এ হামলার জন্য চড়া মূল্য দিতে হবে ফিলিস্তিনকে। হামাসের এই হামলার মুখে এরইমধ্যে ‘যুদ্ধ পরিস্থিতি’ ঘোষণা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তিনি বলেছেন, আমাদের শত্রুদের এমন মূল্য দিতে হবে, যা তারা কখনও দেখেনি।

হামাসের পক্ষে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরাইলের দখলদার সেনা সন্ত্রাসের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষা করার অধিকার রয়েছে। এই হামলাকে আত্মরক্ষা হিসেবে দেখছে ফিলিস্তিন। 

 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর