হামাস-ইসরাইল সংঘর্ষ: দ্বি-রাষ্ট্র সমাধানে আলোচনার আহ্বান ল্যাভরভের

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:২৬ পিএম

হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘর্ষ বন্ধে দ্বি-রাষ্ট্রীয় সমাধানই নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া একমাত্র উপায় বলে মনে করছে রাশিয়া।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তাসের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, মস্কোতে আরব লীগ প্রধান আহমেদ আবুল ঘাইতের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ল্যাভরভ।

ল্যাভরভ বলেন, যে কারণে কয়েক দশক ধরে ফিলিস্তিন সমস্যা সমাধান করা অসম্ভব ছিলো সেগুলির দিকে বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন।

ল্যাভরভ বলেন আরবলীগের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকে চলমান এই সংঘাত নিরসনের সম্ভাব্য সকল সমাধান নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই সংঘাত প্রমাণ করেছে, দুটি এলাকার মধ্যে স্থিতাবস্থা ছিলো তা আর কাজ করছে না। এজন্য সমাধানের নতুন পথ খুঁজে বের করতে হবে।

শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫০০ ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।

সবশেষ হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরাইল।

হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা দাবি করেছেন, ফিলিস্তিনি যোদ্ধারা এখনও গাজা উপত্যকার বেশ কয়েকটি এলাকায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এসব এলাকার মধ্যে রয়েছে ওফাকিম, সেডেরোট, ইয়াদ মোর্দেচাই, কেফার আজ্জা, বেইরি, ইয়াতিদ এবং কিসুফিম।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর