ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর দায়ে ইসরাইলের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, তিন ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন বুধবার আইসিসিতে এই মামলা দায়ের করে।
মানবাধিকার সংস্থা আল হক, আল মেজান ও ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে দায়ের করা মামলায়, ইসরাইলের বর্ণবাদ ও গণহত্যা তদন্তের পাশাপাশি বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরাইলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহবান জানানো হয়েছে।
সংগঠন তিনটি বলছে, ইসরাইল তাদের এই অমানবিক কার্যক্রম বিশ্বের চোখে আড়াল করতে গাজায় টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। যা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন।
মামলায় আরও বলা হয়েছে, ইসরাইলের এই কর্মকাণ্ডগুলো যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।
এদিকে রাশিয়া, ইরান, চীনসহ বিশ্বের বহু দেশ ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। একই অভিযোগে বেশ কয়েকটি দেশ ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
আবারও গাজার হাসপাতলে ইসরাইলি হামলা