গাজার হাসপাতালে সেনাদের অনুপ্রবেশ ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ডব্লিউএইচও

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের আল-শিফা হাসপাতালে ইসরাইলি সেনাবাহিনীর অনুপ্রবেশকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস।

মঙ্গলবার মধ্যরাতে আল-শিফা হাসপাতালের ভেতরে ঢুকে ইসরাইলি সেনাদের অভিযান চালানোর প্রতিক্রিয়ায় তিনি নিন্দা জানান। 

হাসপাতাল যুদ্ধক্ষেত্র নয় এবং হাসপাতালের স্টাফ এবং রোগীদের নিরাপত্তা নিয়ে ডব্লিউএইচও উদ্বিগ্ন বলেও জানান তিনি। গাজার সমস্ত হাসপাতালের বর্তমান জ্বালানি সঙ্কটের বিষয়টি নিয়েও কথা বলেন গেব্রেয়েসুস।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, হাসপাতালের মতো স্বাস্থ্য অবকাঠামো, স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স এবং রোগীদের অবশ্যই কেবল ‘সকল যুদ্ধের’ সময়ই নয়, সামরিক পরিকল্পনা থেকেও তাদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে হবে।

  আল-শিফা হাসপাতালে ইসরাইলি সেনাবাহিনীর অনুপ্রবেশ। ইমেজ- এনবিসি।

এদিকে আল-শিফা হাসপাতালের ভেতরে ইসরাইলি অভিযানের ঘটনায় বেশ কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, হাসপাতাল কখনও যুদ্ধক্ষেত্র হওয়া উচিত নয়।


 
এর আগে মঙ্গলবার মধ্যরাতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার ভেতরে ঢুকে পড়ে ইসরাইলি সেনারা। 

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, হাসপাতালের ভেতর ছয়টি ট্যাংক এবং শতাধিক সেনা প্রবেশ করে। তাদের কারো কারো মুখে মুখোশ ছিলো। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর