ইসরাইলের তিন ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

ইসরাইলের আরও তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে লেবাননের শিয়াপন্থি রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহ। তবে এসব হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

লেবানন-ইসরাইল সীমান্তবর্তী ওই তিন ঘাঁটিতে শুক্রবার হামলা চালায় সংগঠনটি। খবর পার্সটুডে'র।  

হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার জবাবে লেবানন-ইসরাইল সীমান্তবর্তী তিনটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর ফলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এছাড়া ইসরাইলের আল-মারাজ ও রামিম ঘাঁটিতেও হামলা করা হয়েছে বলে দাবি হিজবুল্লাহর। 

এদিকে লেবাননের আল মানার টিভি চ্যানেল জানিয়েছে, ইসরাইলের জঙ্গিবিমানগুলো দক্ষিণ লেবাননের আন-নাকুরা ও আল জাবিন গ্রামে বোমাবর্ষণ করেছে। 

ইসরাইলি হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। 

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। জবাবে গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল। এ পরিস্থিতিতে হামাসকে সমর্থন জানিয়ে ইসরাইল সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ।   

সংগঠনটি বলছে, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইল সীমান্তে হামলা অব্যাহত থাকবে। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর