হামাসের যৌন নিপীড়নের প্রমাণ চেয়ে পদ হারালেন এক নারী

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:৩৯ পিএম

ফিলিস্তিনের হামাস যোদ্ধারা গেলো ৭ অক্টোবর ইসরাইলি নারীদের ধর্ষণ ও যৌন নিপীড়ন করছে বলে যে অভিযোগ উঠেছিল, তা অস্বীকার করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন কানাডার ইউনিভার্সিটি অফ আলবার্টার যৌন নিপীড়ন কেন্দ্রের পরিচালক সামান্থা পিয়ারসন। এর পরপরই সামান্থাকে পরিচালকের পদ থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শনিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামান্থাকে তার পদ থেকে অপসারণ করে যৌন নিপীড়ন কেন্দ্রের জন্য একজন নতুন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। খবর দ্য জেরুজালেম পোস্টের।  

এর আগে সামান্থা পিয়ারসন 'ফিলিস্তিনের পক্ষে দাঁড়ান: গণহত্যা বন্ধে রাজনৈতিক নেতাদের আহবান' শিরোনামের একটি চিঠিতে সই করেন। চিঠিতে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের আহবান জানানো হয়েছে। 

৭ অক্টোবর হামাস ইসরাইলে যৌন সহিংসতা চালিয়েছে -এমন অপ্রমাণিত অভিযোগ পুনরাবৃত্তি করার জন্য সেন্টার লেফট নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং এর নিন্দা করা হয়েছে ওই চিঠিতে।

চিঠিতে ইসরাইলি দখলদারিত্বকে 'সন্ত্রাসী' হিসাবে স্বীকৃতি দিতে ব্যর্থ হওয়ার জন্য দেশটির আইন প্রণেতাদের নিন্দা জানিয়ে বলা হয়েছে, তারা 'ইসলামোফোবিয়াকে চিরস্থায়ী করেছে।'

তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট এবং ভাইস-চ্যান্সেলর বিল ফ্লানাগান বলেছেন, একটি খোলা চিঠিতে ইউনিভার্সিটি অফ আলবার্টার যৌন নিপীড়ন কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে। এই অননুমোদিত চিঠির ফলে আমাদের সদস্য এবং জনসাধারণের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। 

তিনি আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কারো ব্যক্তিগত মতামত কোনোভাবেই আলবার্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে না।

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় অভিযান চালায় গাজার হামাস সরকার। এসময় হামাসের বিরুদ্ধে ইসরাইলি শিশুদের হত্যা ও নারীদের ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। কিন্তু এখন পর্যন্ত এসবের কোনো প্রমাণ দিতে পারেনি ইসরাইল।  

হামাস সরকার বলছে, দখলদার ইসরাইল গাজায় নিজেদের গণহত্যা আড়াল করতেই মিথ্যা সংবাদ প্রচার করছে। 

সবশেষ হামাসের দ্বারা প্রায় ৪০ জন ইসরাইলি শিশু হত্যার খবরটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর