দাবি মানলেই ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়া হবে: হামাস

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা বন্ধ এবং ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি জিম্মিদের মুক্তি না দেয়া পর্যন্ত কোনো ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে না হামাস সরকার। 

রোববার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা। খবর মেহের নিউজ এজেন্সির।  

আবু উবাইদা বলেন, হামাসের দাবি মানলেই ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়া হবে। হামাসের শর্তগুলোর মধ্যে ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। এর বাইরে ইসরাইল কোনোভাবেই তাদের বন্দিদের জীবিত অবস্থায় মুক্তির আশা করতে পারে না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শত্রু ইসরাইল এবং তার বলদর্পী নেতৃত্ব অথবা তাদের সমর্থকরা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি ও ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনগুলোর দাবি পূরণ করা ছাড়া ইসরাইলি বন্দিদের জীবিত ফেরত পাবে না।

ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা ছাড়া হামাসের সামনে কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, গাজার প্রতিটি এলাকায়, প্রতিটি রাস্তা ও গলিতে হামাসকে লড়াই করতে হবে।

এর আগে গত ৭ অক্টোবর হামাস এবং ফিলিস্তিনের কয়েকটি স্বাধীনতাকামী সংগঠন ইসরাইলের অভ্যন্তরে সামরিক অভিযান চালায়। এ সময় অন্তত ২৪০ ব্যক্তিকে আটক করে গাজায় নিয়ে যায় হামাস। 

এরপর ইসরাইলের লাগাতার বোমা হামলা এবং ফিলিস্তিনি প্রতিরোধকামীদের প্রতিরোধ যুদ্ধের এক পর্যায়ে কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং বন্দি বিনিময় চলে। এসময় হামাস ৮০ জন বন্দিকে মুক্তি দেয় যার বেশিরভাগই নারী ও শিশু। হামাসের হাতে এখনও ১৩৭ জন ইসরাইলি বন্দি রয়েছে যাদের বেশিরভাগই সেনাকর্মকর্তা ও সিপাহি।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর